Home Fashion অফিসের জন্য শীতের কিছু স্টাইল যা আপনার সৌন্দর্যকে করে তুলবে দ্বিগুণ

অফিসের জন্য শীতের কিছু স্টাইল যা আপনার সৌন্দর্যকে করে তুলবে দ্বিগুণ

60
0

শীতকাল মানেই নিজেকে গরম রাখার চিন্তা। অন্যদিকে স্টাইলিশ লুক ও চায় অনেকেই। আবার অফিসের জন্য একটু স্টাইলিশ লুক সবাই খোঁজে।কিন্তু রোজ রোজ খুঁজে পাওয়া যায় না যে কিভাবে নিজেকে সাজিয়ে তোলা যায়। অফিসের জন্যই কিছু স্টাইলিশ লুক নিয়ে কথা বলব আজকের প্রতিবেদনে।

লেয়ারিং – একটি হালকা শার্ট , পুলওভার ও ব্লেজারের এই ত্রিস্তর লেয়ারিং ফ্যাশনের প্রথম ধাপ হতে পারে। সাথে রঙের সাথে সামঞ্জস্য রেখে একটু স্কার্ফ ব্যাবহার করা যেতে পারে।

নিউট্রাল টোন ব্যাবহার – অফিসের জন্য সবসময় নেভি ব্লু , ধূসর , ব্লাশ পিঙ্ক রংগুলো আদর্শ। এগুলি আপনাকে স্টাইলিশ লুক দিতে পারে।

f7a6067a bbf4 40ac b34c d88601582871

শু বা বুটের দিকে নজর দিন – অফিসের জন্য সবসময় কালো বা ট্যান শেড রং এর জুতো পড়া উচিৎ , কারণ এগুলি যেকোন পোশাকের সাথে সহজেই মানিয়ে যায়। এছাড়া লেদার এর জুতো গ্রহণযোগ্য।

হেয়ারস্টাইল – শীতে চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সিরাম ব্যবহার করা উচিৎ। হেয়ারস্টাইল এর কথা বললে চোট বান না হালকা ঢেউ যুক্ত খোলা চুল অফিসের জন্য আদর্শ।