বিনোদন সংবাদের শিরোনামে সর্বদাই থাকেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায়। বেশ কিছুদিন ধরে তাদের বিবাহবিচ্ছেদ হওয়ার খবর শোনা যাচ্ছিল। সমাজ মাধ্যমে নানারকম মন্তব্য উঠে আসছিল কয়েকদিন ধরেই। এই বিষয়ে কি জানালেন অভিষেকপত্নী?
২০০৭ সালে জাঁকজমক ভাবে অভিষেকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য রাই। ২০১১ সালে কন্যা আরাধ্যার জন্ম দেন ঐশ্বর্য। কিন্তু গত দু’বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য জীবন নিয়ে নানান মন্তব্য উঠে এসেছে। তবে এই বিষয়টি খোলসা করেননি অভিষেক বা ঐশ্বর্য কেউই। এবার কোন তথ্য জানালেন ঐশ্বর্য রাই বচ্চন?
সম্প্রতি, হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে প্রশ্ন করা হয় , হাতে কম কাজ থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা। এর উত্তরে ঐশ্বর্য বলেন- “কেরিয়ারের শুরুতেও নিরাপত্তাহীনতায় ভুগিনি, এখনো ভুগিনা।” তিনি বলেন ” আমি বরাবরই জীবনে কোনটা গুরুত্বপূর্ণ সেটা খুব স্পষ্ট করে নিই। বিয়ের আগে আমার কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিয়েছি , বিয়ের পর সংসারকে গুরুত্ব দিচ্ছি। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার মেয়ে আরাধ্যাকে সময় দেওয়া। তারপর আমার স্বামী অভিষেকের সঙ্গে সময় কাটানো। তাই জন্য অন্য কিছু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিনা, বেছে ছবি করি।” ঐশ্বর্যের কথায় স্পষ্ট বোঝা যায়, কেরিয়ারের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি। একই সঙ্গে বোঝা যায় ডিভোর্সের খবরটা একেবারেই রটনা, অভিষেকের সঙ্গে তার সম্পর্ক একেবারে অটুট।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









