মিলান করটিনার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মারিয়া ক্যারি। মিলান করটিনা শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন মারিয়া ক্যারি। স্থানীয় আয়োজক কমিটি সোমবার ঘোষণা করেছে যে ৫৬ বছর বয়সী ক্যারি ৬ ফেব্রুয়ারি মিলানের সান হিরো ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রথম মনোনীত আন্তর্জাতিক তারকা।
ক্যারি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন “Ci vediamo a Milano” অর্থাৎ মিলানে দেখা হবে। ২০০২ সালের সুপার বোলে ক্যারি মার্কিন জাতীয় সংগীত গিয়েছিলেন ,কিন্তু কখনো খেলার হাফ টাইম শোতে পারফর্ম করেননি। দীর্ঘ অনুসারে ক্যারি ১৯ টি নাম্বার ওয়ান হিট রেকর্ড করেছেন, যা তাকে বিটলস, রোলিং স্টোনস, এলটন জনের পরে চতুর্থ সেরা রেকর্ডিং সেলফি হিসেবে তালিকাভুক্ত করে। তিনি ছয়টি গ্র্যামী পুরস্কার জিতেছেন।
কমিটির কথায় “মারিয়া ক্যারি গেমসের প্রাক্কালে যে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়, তার পুরনো প্রতিনিধিত্ব করেন সঙ্গেত একটি সার্বজনীন ভাষা যা বিভিন্ন গল্প এবং সংবেদনশীলতা আকর্ষণ করে এবং উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রীতির মূলভাবকে জড়িয়ে ধরে।”
জানা গেছে, এই অনুষ্ঠানে প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে যিনি সেপ্টেম্বরে মিলানির তার বাড়িতে ৯১ বছর বয়সে মারা যান। আন্তর্জাতিকভাবে প্রশংসিত ব্যালে তারকা রবার্তো বোলে সমাপনী অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন যা ২২ ফেব্রুয়ারি ভেরণার প্রাচীন রোমান এরিনায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৬০,০০০ দর্শকের সমাগম হওয়ার কথা রয়েছে এবং আরও লক্ষ লক্ষ দর্শক টেলিভিশনে এটি দেখবেন বলে আশা করা যাচ্ছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









