দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক রয়েছে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদী। এবার তাদের শুভ পরিণয় হবে উদয়পুরে। খবরে এমনটাই
শোনা গেছিল, আগামী মাসেই ২৬ তারিখে উদয়পুরে যার হাতে এক হবে বিজয় দেবোরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। সেই খবর নিয়েও আলোচনা হয়েছিল অনেক। এবার খবর সেই উদয়পুরেই নাকি বসবে আরো এক বিয়ের আসর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং চিত্রনাট্যকার রাহুল মোদী।
যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই বিষয়ে। সমাজ মাধ্যমে তার বিয়ে সংক্রান্ত একটি পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। যেখানে শক্তি-পুত্র সিদ্ধান্ত লেখেন “এটাতো আমার কাছেও একেবারে নতুন খবর!”
শ্রদ্ধার অনুরাগীর সংখ্যা অনেক। বিশেষ করে তাঁর সৌন্দর্যের ভক্ত অনেক পুরুষ অনুরাগী। তাই প্রিয় নায়িকার বিয়ের খবর আহত করেছে অনেক পুরুষ অনুরাগীকেই। শোনা যাচ্ছে সাবেক ঢঙে বিয়ের আসর সাজাবেন অভিনেত্রী।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 15, 2026









