Home Bollywood এই সপ্তাহে প্রেক্ষাগৃহে কে কে ? 

এই সপ্তাহে প্রেক্ষাগৃহে কে কে ? 

14
0

বছর শুরু হয়েছিল একগুচ্ছ ছবির মুক্তি দিয়ে। তবে ধীরে ধীরে তার দাপট কমেছে। এই সপ্তাহের নতুন কোন বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। মুক্তি পাচ্ছি তিনটে হিন্দি ছবি। যে তিনটি ছবি মুক্তি পাচ্ছে –

AVvXsEiD pt727Yd10 6MJYrcKWjXy Rb3uNUW5VUaWkVsI1cakTmnjtiTvXHozhC4Bd cY70uDY73H56PmF pzbrbwSx5E272MlaP8o3PW1Ch1ANJ ifmBWM4FspX2MIwa854hRSkjP8ksRC7YyE3OMEUQiiKel4wWMuJJQiYn8mew1viu MwbmvLGFfCsYtVA=w395 h222

হ্যাপি পটেল : খতরনাক জাসুস 

বীর দাস পরিচালিত ছবি হ্যাপি পটেল। কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত বীর দাস বিদেশি নানা পুরস্কার জিতেছেন। তার এই ছবিতে অভিনয় করছেন আমির খান, ইমরান খান, শারিব হাশমি, মোনা সিংহ, মিথিলা পালকর সহ অনেকেই। বেশিরভাগ সময় বড় পর্দার তুলনায় মঞ্চেই বেশি দেখা গেছে বীর দাস কে। তবে এবার তিনি বড় পর্দায় ফিরছেন তাঁরই ছবিতে। এই ছবির বিশেষ প্রদর্শনী হয়েছিল মুম্বইয়ে। সেখানে প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। তবে এবার দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা। 

AVvXsEidJEfjUjflB35VcNl9OQDOYssNzenvC2A6GWdLxwlUdFhavXk0iP2mBzSNl4XFeTTvI38vG4PFzENDJf AIhzQWSy Sfc 8IfUQ2UvijgtiSwQa5anQ7 JU3zeUEs8mc6kePeyHZyNaNLzL9ze vod585jOnBbBiTrWCnaCG4N NBUiPLJoyyS2CFHvTI=w376 h188

সচ কি খোঁজ 

বাঙালি পরিচালক শুভেন্দু ঘোষের ছবি সচ কি খোঁজ মুক্তি পাচ্ছে এই সপ্তাহেই। হিন্দি সিনেদুনিয়ার অভিনেতাদের পাশাপাশি রয়েছেন কাঞ্চনা মৈত্র, সুকন্যা দত্ত, মধুমিতা পালের মত একঝাঁক টলি তারকা। এই ছবিতে ফুটে উঠবে সাধারণ মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের কথা এবং রাজনৈতিক অস্থিরতা। শুভেন্দুর করা আগের বাংলা ছবিগুলির মধ্যে একটিও সাফল্যের মুখ দেখেনি। এবার দেখার পালা হিন্দি ছবির দর্শকের মনে কোন প্রভাব ফেলতে পারে কিনা।

AVvXsEh ux1W9bfeVN2TM99BSJDIhfUVsf1flt35P 1qQ4JRNeBvR6rstppJiq8SVggQ9Wt rh0uLnAioTxOkor7pJQe1OmmqUzwd5pwC9btXBTf6eyYXlUSgBXVcFFm JGP3SWK FTqck1LgJRr4xF QhNQ3h3cNyY8zRHKEaAwnVJwqkdtdXNHrIH1OZEMw8U=w371 h209

রাহু কেতু

কমেডি ঘরানার এই ছবি মূলত দুই বন্ধু অর্থাৎ রাহু ও কেতু কে নিয়ে। ছবিতে রয়েছেন পুলকিত সম্রাট , বরুণ শর্মা, শালিনী পান্ডে চাঙ্কী পান্ডের মতো অভিনেতারা। দর্শকদের প্রতিক্রিয়ার আশায় কলাকুশলীরা।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 16, 2026