সম্প্রতি অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল এর নতুন গান প্রকাশ পেয়েছে। সেই গান নিয়ে নানা মন্তব্য আসছে নেটিজেনদের। অনেকেই এটিকে পছন্দ করেছেন আবার অনেকেই এর সমালোচনা করেছেন। তবে কলকাতার অলিগলি ছেড়ে বিদেশে গানের শুটিং কেন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এর উত্তরে অভিনেত্রী জানান “ছোটবেলায় একটি বাংলা চ্যানেলে ছবির গান দেখানো হতো সেখান থেকেই আরও বেশি জনপ্রিয়তা পেয়েছিল দেব-কোয়েল , জিৎ-কোয়েল জুটি এমনকি অঙ্কুশও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই দিনগুলো অনেকটাই বদলে গিয়েছে। কিন্তু সেই অনুভূতিটাই আবার অনুভব করতে চেয়েছিলাম আমরা।” তুমি জানিয়েছেন প্রথমে তাদের পরিকল্পনা ছিল শহর কলকাতা এবং তার অলিগলি দেখানোর কিন্তু সেই পরিকল্পনা বদলে ফেলেছিলেন তারা। গত কয়েক বছরে বদলে গিয়েছে বাংলা ছবি এবং গানের ভাষা। নায়িকা হিসেবে বিদেশে প্রথমবার গানের ছবির শুটিং করলেন ঐন্দ্রিলা সেন। তাই তিনি জানান, “বাণিজ্যিক ছবির গান গুলো দেখে বড় হয়েছি, তখনই মনে হতো কবে বিদেশে গিয়ে এমন গানের শুটিং করব।”
অভিনয় জীবনের হাতে খড়ি হয়েছিল শিশুশিল্পী হিসেবে। এরপর বিভিন্ন ধারাবাহিক, ওয়েব সিরিজ এবং বড় পর্দায় একের পর এক কাজ করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে এর আগে বিদেশে গিয়ে গানের শুটিং কখনো করেননি। এটিই তার প্রথম বিদেশে গিয়ে গানের শুটিং বলা যায়। তাই উত্তেজনার সাথে তিনি অপেক্ষা করছেন দর্শকদের প্রতিক্রিয়ার।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 02, 2026









