Home Tollywood কোনো নারীর সাথে পরকীয়ায় জড়ায়নি রঞ্জিত মল্লিকের নাম, কোন মন্ত্র বলে জানেন?

কোনো নারীর সাথে পরকীয়ায় জড়ায়নি রঞ্জিত মল্লিকের নাম, কোন মন্ত্র বলে জানেন?

9
0

বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের নাম কোনদিনও কোনো নারীর সাথে পরকীয়ায় জড়ায়নি। ভবানীপুরের বিখ্যাত মল্লিকবাড়ির ছেলে তিনি। রূপোলী পর্দায় নজর কেড়েছেন অনেকেরই। কিন্তু কোনো সহ অভিনেত্রী বা অন্য কোনো নারীর সাথেও মাখোমাখো সম্পর্ক তৈরি হয়নি তাঁর। পদাতিক পরিচালক মৃণাল সেনের আবিষ্কার ছিলেন রঞ্জিত। মৃণাল সেনের”ইন্টারভিউ”  এ ডেবিউএর পর “কলকাতা ৭১” এ অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও সত্যজিৎ রায়ের শাখা-প্রশাখা, মৌচাকের মতো ছবিতেও কাজ করেন তিনি। সেই সময়ের একাধিক সুন্দরী অভিনেত্রী যেমন মুনমুন সেন থেকে শুরু করে মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী , সন্ধ্যা রায় এর মত অভিনেত্রীর সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা গেছে রঞ্জিত মল্লিককে। কিন্তু কোনদিনও পরকীয়ায় জড়ানোর গুঞ্জন ওঠেনি অভিনেতার বিরুদ্ধে। রঞ্জিত আজও ইন্ডাস্ট্রির গুড বয় হয়ে রয়ে যেতে পেরেছেন। কিন্তু কিভাবে? কোন মন্ত্র বলে জানেন কি? 

AVvXsEgqJXFZG P4 jyDts mDpRyAEMKUQAr1wx5VR6Eae5k b2f jwRNpNpHvuCnpyBbixkrekiv1KYmHDHlaON Bn hhrjUktGQoyfXvPX Fl5I2QItLuJ626lk09Y 50cvEoNKY6iND3Qg1Uetbxwyua3odk8Mx2L9tIAavSS tXY WF30gYsOV3BGyRUh4E=w343 h212

রঞ্জিত মল্লিক একজন কিংবদন্তী অভিনেতা। তাঁর অভিনয় দিয়েই তিনি নজর কেড়েছেন হাজারও দর্শকের। কড়া পুলিশ অফিসার থেকে শুরু করে হাস্যকর রোমান্টিক চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এক সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক কে বলতে শোনা যায়, “আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি। মাসিমা-জেঠিমাদের জীবন তো দেখেছি। সেই জন্যই হয়তো কোন নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে অন্য ধরনের সম্পর্ক তৈরি হয়নি।” ফেলে আসা স্বর্ণালী সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন “আমি যাদের সঙ্গে কাজ করেছি সেটা মুনমুন সেন হোক মহুয়া রায়চৌধুরী, মৌসুমী চট্টোপাধ্যায় কিংবা মিঠু মুখোপাধ্যায়, সবাই আমার খুব ভালো বন্ধু ছিলেন। এছাড়াও অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় আমাকে “বন্ধু”  বলেই ডাকতেন।

AVvXsEi73Tqc052hbEamp6zCARoe7FOF8Mh7kpi1tDa1ANb4oj cLTl2SGczgMQGhlnZLHGFR8OXArVtYB7rikuDnBMfCRvh8VU hbf9HbAkvX7Iij1AUXx MhKPEiJitPNHD8rfa7xCM GglKU3DHqIg5Q6LRjFiKX Yf8wpl38DhkJOWb0abqjFPReNMifHDg=w327 h220

Tollyworld। Edited By: Priti Karmakar

Jan 03, 2026