লস এঞ্জেলেসের চ্যাডবোর্ন এভিনিউতে বাসভবনে ৭৮ বছর বয়সী রব রেইনার এবং ৭০ বছর বয়সী মিশেল রেইনার-কে মৃত অবস্থায় পাওয়া গেছে। সূত্রের খবর ছিল ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাঁদের। এবার বাবা-মায়ের মৃত্যুর সাথে জড়িত হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছেলে নিককে। সোমবার প্রকাশিত লস্ট এঞ্জেলেস শেরিফ বিভাগের রেকর্ড অনুসারে ৩২ বছর বয়সী নিক রেইনারকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এই মামলাটি একটি গুরুতর অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার জামিন ৪ বিলিয়ন ডলার নির্ধারিত করা হয়েছে। রবিবার রাতে প্রকাশিত বিবৃতিতে পরিবারের একজন বলেন “গভীর দুঃখের সাথে আমরা মিশেল এবং রব রেইনারের মর্মান্তিক মৃত্যু ঘোষণা করছি। এই আকস্মিক ক্ষতিতে আমরা মর্মাহত। এই অবিশ্বাস্য রকম কঠিন সময়ে আমরা গোপনীয়তা কামনা করছি।”

কর্তৃপক্ষের কথায় তদন্ত চলছে কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এবং গোয়েন্দারা তাদের তদন্ত অব্যাহত রাখার সাথে সাথে আরো বিশদ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।









