একের পর এক খবরের শিরোনামে এখন দেব। বড়দিনের জন্মদিন আসছে তাঁর। বেশ কিছু ছবি মুক্তির সাথেই মুক্তি পাচ্ছে প্রজাপতি ২। সেই ছবির প্রচারও চলছে জোরদার। তবে এর মাঝে গুঞ্জন দেবের আগামী ছবি নিয়ে। এবার তবে কোন রুপে ধরা দেবেন নায়ক?
“প্রজাপতি ২” মুক্তির আগেই দেবের আগামী ছবির খবর ফাঁস। জানা গেল তার পরের ছবির সম্ভাব্য বিষয়। টলিপাড়ায় গুঞ্জন, অগাস্টে দেব নাকি পদ্মশ্রী “অ্যাম্বুলেন্স দাদা” হয়ে বড় পর্দায় ফিরবেন। নায়িকার কথা নিয়ে প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে , এবারও নায়ক তার বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন।
অ্যাম্বুলেন্স দাদা ছবি নিয়ে যা জানা যাচ্ছে, অ্যাম্বুলেন্স দাদার আসল নাম করিমুল হক। তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন নিজের এলাকার বাসিন্দাদের সেবাকর্মে। ১৯৯৫ সালে সময় মত অ্যাম্বুলেন্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি করিমুলের মা। ফলে মৃত্যু হয় তাঁর। এরপর থেকেই তিনি এই সেবায় নিজেকে নিয়োজিত করেন। প্রত্যন্ত গ্রামের দুস্থ , অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। নিজের বাইককে করে তুলেছিলেন বাইক অ্যাম্বুলেন্স। নিঃস্বার্থ সেবার জন্য ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এই বিষয়টি নিয়েই আসতে চলেছে দেবের পরবর্তী সিনেমা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 02, 2026









