দ্য বয়েজ ৫ এর অফিসিয়াল টিজার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে। এরিক ক্রিপকে নির্মিত এন্টনি স্টার এবং জ্যাক কোয়েডের সুপারহিরো একশন ড্রামাটি ৮ এপ্রিল ২০২৬ তারিখে মুক্তি পাবে। ট্রেলার শেয়ার করে দ্য বয়েজ এর অফিসিয়াল এক্স হ্যান্ডেল লিখেছে “আমরা দারুণ এক ধাক্কাই বেরোচ্ছি। বন্ধুরা এটি দ্য বয়েজ এর শেষ সিজনের টিজার ট্রেলার ৮ এপ্রিল ক্লাইম্যাক্স এর জন্য প্রস্তুত থাকুন।”

বহু এনি পুরস্কারপ্রাপ্ত সিরিজ দ্য বয়েজ এর শেষ সিজন , ৮ এপ্রিল , ২০২৬ প্রাইম ভিডিওর পর্দায় আসবে। যার দুটি পর্ব থাকবে, প্রতি সপ্তাহে একটি নতুন পর্ব থাকবে। সিরিজের শেষ পর্বটি ২০ মে ২০২৬ মুক্তি পাবে। দ্য বয়েজ এর তারকা কাস্টে যারা রয়েছেন তারা হলেন কার্ল আরবান, জ্যাক কোয়েড, এন্টনি স্টার, চেস ক্রুফোর্ড, টমার ক্যাপোন, জেসি টি উশার, ল্যাজ আলোনসো, কলবি মিনিফ এবং আরো অন্যান্যরা। দ্য বয়েজ পরিচালনা করেছে সনি পিকচার্স টেলিভিশন, অ্যামাজন এনজিএম স্টুডিও, ক্রীপকে এন্টারপ্রাইজেস, অরিজিনাল ফিল্ম এবং পয়েন্ট গ্রে পিকচার্স।









