ধুরন্ধর ছবিটি রনবির সিং এর জীবনের একটি বেশ আয়কারী ছবি। তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে তিনি এই ধুরন্ধর কেই উপহার দিয়েছেন। মুক্তির ৪১ তম দিনে ছবিটি ভারতে ৩.৪০ কোটি রুপি আয় করেছে। যার ফলে এর মোট আয় ৮৬৬.৪০ কোটিতে দাঁড়িয়েছে।
আদিত্য ধর পরিচালিত ধুরন্ধরে রণবীর সিং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন এবং এতে অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর. মাধবন, সারা অর্জুন এবং রাকেশ বেদী সহ বিভিন্ন অভিনেতারা অভিনয় করেছেন। ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে মুক্তি পেয়েছিল এই ছবি। স্পাই থ্রিলার এর এই ছবিটি ব্যাপক হিট হয়েছে। এখনো ধুরন্ধর এর রেশ কাটেনি। প্রতিযোগিতার মাত্রার দিক থেকে এটি অল্প সময়ের মধ্যেই তার পূর্ববর্তী সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। চলচ্চিত্র নির্মাতার আগের সেরা ছিল উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, যারাই ছিল ২৪৪.১৪ রুপি। ধুরন্ধর ৮০০ কোটি রুপি অতিক্রম করে সেই রেকর্ড ভেঙেছে। নির্মাতারা একটি সিকুয়্যাল ঘোষণা করেছেন যা ১৯ মার্চ ২০২৬ তারিখের মুক্তি পাবে এটি হিন্দি তামিল তেলেগু কন্নড় এবং মালায়ালাম সহ পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 15, 2026









