Home Fashion নজর কাড়লেন দীপিকা পাডুকোন , কোন লুকে ধরা দিলেন অভিনেত্রী ?

নজর কাড়লেন দীপিকা পাডুকোন , কোন লুকে ধরা দিলেন অভিনেত্রী ?

25
0

মুম্বাইয়ে অনুষ্ঠিত CNBC -TV18 GLS ২০২৫ – এ দীপিকা পাডুকোনের লুক আলাদা নজর কেড়েছে দর্শকদের ।  তার পোশাকে ঐতিহ্য এবং উচ্চ ফ্যাশনের এক সম্মিলিত রূপ ধরা দিচ্ছিল। তার পোশাকের পাশাপাশি তার কথোপকথনও অনুষ্ঠাটির আলাদা মাত্রা দিয়েছিল। ডিজাইনার সব্যসাচী মুখার্জি সাথে কথাবার্তায় অভিনেত্রী সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন যে ফ্যাশনের মতো নেতৃত্বও সবচেয়ে বেশি প্রভাবশালী,  যখন সত্যতার উপর ভিত্তি করে তৈরি হয় । 

AVvXsEiG6lp0g666cu96mGq bD0vVwpG93a RSbk7GigLwMwcdut9eoI9Ep4v6gsSpRGs49Nu6Pkr5YWdligLYxax2b1oZvzk80EyUW6vEc53KBtWCjOBU6tr 7W iTbJfcDkak00n8BsRzlyRNBiiWVLzQkWj6s2HFdkXjGBiXcAdkeideydPqAOp1lyvS Tcw

শালিনা নাথানির স্টাইলে দীপিকা পাডুকোন একটি ইতালীয় কাশ্মীরি জ্যাকেট  পড়েছিলেন, যেটি সজ্জিত ছিল ফুলের অ্যাপ্লিক দিয়ে ও হাতের কারুকার্য করা। সাথে পরেছিলেন ডিজাইনার সব্যসাচীর শরৎ ও শীতের সংগ্রহ করা পোশাকের মধ্যে জাপানের সুতির মখমলের ট্রাউজার । সাজসজ্জার মধ্যে ছিল হালকা মেকআপ এবং শিশির ভেজা ত্বক গোলাপী ঠোঁট, যা তাঁর সৌন্দর্যে একটি প্রাকৃতিক উষ্ণতা এনেছিল ।

AVvXsEiHKuoomKZsIDhG2ei0Daez6jce50rbfI2Y4QLOOf4QIWI3byY6cThlw8ApQVQBDj83bBEQGRxkw2sDX0CeBMgaW Z9sxAx3Whn856i5RDyaDUVgHdB18VX6eDGh4nGaW1llUpDXxadI8EiTpf FKr13 ZVOqLfgfE4eB8z6T1dKiistRLd0qRoO6vSZc4=w156 h269

তার লুকটিতে ফুটে উঠেছিল একজন ক্ষমতাবান নারী , যিনি স্বাধীন থাকতেই স্বাচ্ছন্দ বোধ করেন। তাঁর উপস্থিতি যেন তাঁর পোশাকের মতোই আকর্ষণীয় ছিল।

Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 05, 2026