Home Television নায়ক নার্স এবং নায়িকা চালায় বাস – কি চমক আসছে নতুন ধারাবাহিকে...

নায়ক নার্স এবং নায়িকা চালায় বাস – কি চমক আসছে নতুন ধারাবাহিকে !! 

23
0

ধারাবাহিকে মূলত দেখা যায় যে নায়ক বিদেশ থেকে ফিরছে না হলে একেবারে প্রত্যন্ত গ্রামের। আর নায়িকা ঠিক তার উল্টো। সুশান্ত দাসের নতুন ধারাবাহিকে কি কি চমক থাকছে এবার? 

প্রতিটি ধারাবাহিকে নিত্যনতুন চমক আসতেই থাকে। বড় পর্দার মতো ছোট পর্দার কাহিনীতেও এসেছে অনেক বদল। চিত্রনাট্যকারেরা এখন অন্যভাবে নতুন করে গল্প বোনার চেষ্টা করছেন। তারই মধ্যে একটি হলো পরিচালক সুশান্ত দাস এর নতুন ধারাবাহিক ভালবাসার রং রুট। যেখানে নায়ককে দেখা যাবে একজন নার্স এর এবং নায়িকাকে একজন বাস চালকের চরিত্রে। সাধারণত ধারাবাহিক গুলিতে দেখা যায় নায়ক শহুরে এবং নায়িকা প্রত্যন্ত গ্রামের। তবে এক্ষেত্রে একেবারেই উল্টো গল্প। একজন নার্সের চরিত্রে অভিনয় করার জন্য আলাদা করে কোন প্রশিক্ষণ কে নিতে হচ্ছে নায়ক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় কে? আর অন্যদিকে একজন বাসচালিকার চরিত্রে থাকা নবাগতা মিষ্টি সিংহ রায়কেই বাকি প্রস্তুতি নিতে হচ্ছে এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য? 

AVvXsEhAsEt2vmhteRIEIm0 Z AJbVygYxLYPDh7fzugPP 2dyhlpXMZkocRSotKiRsN9fsKAaYnQnfrbVr8rluhw3qIxr5M7SsjuExxz9acxAWNxjnL9yeGGRccffgTP9KjSQjjR0JvZgLMfFAdLe4EY7U0fd5ij6i6vIP1GwAlBGxL3M06EZdsrHa6XtmupcI=w302 h299

অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের কথায় “কিছু প্রস্তুতি তো নিচ্ছিই। নার্সেরা কোন অঙ্গভঙ্গিতে রোগীদের শুশ্রষা করেন , তা রপ্ত করার চেষ্টা করছি।” চরিত্র সম্পর্কে তিনি বলেন “রেহান চরিত্রের সঙ্গে অন্য কোন চরিত্রের মিল পাওয়া যাবে না। ছেলেটি পড়াশোনায় খুব ভালো। চেয়েছিল চিকিৎসক হতে , কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি। এছাড়া আরও একটা দিক রয়েছে, তা এক্ষুনি প্রকাশ্যে আনতে চাই না।” ধারাবাহিকের নতুন চমকি হলো নায়িকার বাস চালানোর কাহিনী। এ প্রসঙ্গে নায়িকা বলেন “প্রোমো শুটিংয়ের দিন প্রচন্ড ভয় পেয়েছিলাম। গাড়ি চালানো আর বাস চালানো তো এক নয়। তবে আমি কর্মশালায় অংশ নিয়েছিলাম। এমনকি বাসে চড়েও দেখেছি। চালকেরা কিভাবে স্টিয়ারিং ধরেন, কিভাবে বাস চালান। এখানে সকলে আমাকে এতটাই সাহায্য করছেন এখন ভয় অনেকটাই কেটে গিয়েছে।”

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 17, 2026