৪৩ এই থামল জীবন। থামলো সুরের যাত্রা। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাতাল লোক ২ খ্যাত প্রশান্ত তামাং। ২০২৪ সালে পাতাল লোক ২ তে খলচরিত্রে অভিনয় করে সাড়া ফেলে ছিলেন দর্শক মহলে। এরই পাশাপাশি ইন্ডিয়ান আইডল ৩ এর বিজেতা বলেও পরিচিত ছিলেন তিনি।
মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। রবিবার সকাল ৯টা নাগাদ দিল্লির দ্বারকা এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দেখে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর সময় শরীরে কোনরকম অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে। ফলে তার পরিবার সহ অনুরাগীদের প্রশ্ন, মৃত্যু হল কিভাবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন “ইন্ডিয়ান আইডল খ্যাত ও জাতীয় স্তরে পরিচিত শিল্পীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উনি দার্জিলিং এর ভূমিপুত্র এবং একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বাংলার মানুষের কাছে বিশেষভাবে প্রিয় ছিলেন। ওর পরিবার বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।” নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 13, 2026









