চলতি বছরের ফেব্রুয়ারিতে একাধিক বিয়ের আসর বসতে চলেছে। এবার সেই তালিকায় ধনুষ ও ম্রুণালও ?
ধনুষ-এর প্রিয় নারী যে ম্রুনাল ঠাকুর, সেই গুঞ্জন অনেক দিনের। এবার শোনা যাচ্ছে, প্রেমের মাসেই চার হাত এক করবেন ধনুষ ও ম্রুনাল । বিজয় দেবোরকোন্ডা – রশ্মিকা মান্দনা এবং শ্রদ্ধা কাপুর – রাহুল মোদী এর পর বিয়ের আসরে বসবেন ধনুষ ও ম্রুনাল।
যদিও এখনো কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। বিজয়-রশ্মিকাও মুখ খোলেননি বাগদানের পর থেকে, অন্যদিকে শ্রদ্ধা-রাহুল কেউই তাদের বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে খবর উদয়পুরেই নাকি তিন জোড়া বিয়ের আসর বসতে চলেছে প্রেমের মাসেই।
ধনুষ এবং তার পরিবারের সঙ্গে বিনোদনদুনিয়ার হাতেগোনা কয়েকজনের সমাজমাধ্যমে যোগাযোগ রয়েছে। তাদের মধ্যে ম্রুনাল অন্যতম। অন্যদিকে , ম্রুনাল সমাজমধ্যমে অনুসরণ করেন ধনুষের দুই বোনকে। তাঁরাও পাল্টা অনুসরণ করেন মৃণালকে। ধনুষ ও ম্রুনাল এর মধ্যে বয়সের ফারাক রয়েছে বেশ। কিন্তু তাদের প্রেমের বয়স বেশি নয়। আগে থেকে কিছু না জানিয়ে একেবারে সাত পাকে বাঁধা পড়েই সবাইকে সব জানাবেন বলে ঠিক করেছেন তাঁরা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 16, 2026









