বচ্চন পরিবার সর্বদা চর্চার শিখরে থাকে। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যার বিবাহবিচ্ছেদের কথাও শোনা যায় নেট দুনিয়ায়। তবে বচ্চন পরিবারের সম্মান রক্ষার্থে এক কড়া পদক্ষেপ নিয়েছেন অমিতাভ কন্যা। কি সেই পদক্ষেপ ?
শিল্পপতি নিখিল নন্দার সাথে অমিতাভ কন্যা শ্বেতার তার বিয়ে হয় ১৯৯৭ সালে। কিছু বছরের মধ্যেই তিনি দুই সন্তানের মা হন। বিয়ের সময় শ্বেতার বয়স ছিল মাত্র ২১ বছর। বিয়ের পর স্বামীর সাথে দিল্লিতে থাকতেন তিনি কিন্তু কিছু বছরের মধ্যেই শ্বেতা চলে আসেন বাবা অমিতাভ বচ্চনের কাছে। সেখানেই তিনি পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন। এই কারণেই শ্বেতা ও নিখিলের মধ্যে বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়। শ্বেতা নাকি বচ্চন পরিবারের সম্মান বাঁচাতেই প্রকাশ্যে আনেননি তথ্য। কিন্তু তারপরও এত বছর পার হয়েছে, এখনও বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেননি তারা। শ্বেতা এবং নিখিল আলাদা থেকেও শুধুমাত্র বচ্চন পরিবারের সম্মান রক্ষার্থেই অফিসিয়ালি ডিভোর্স নেয়নি তাঁরা।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 05, 2026









