Home Television বন্ধ হয়ে গেল বিগ বস ১৯ বিজয়ী গৌরব খান্নার ইউটিউব চ্যানেল! 

বন্ধ হয়ে গেল বিগ বস ১৯ বিজয়ী গৌরব খান্নার ইউটিউব চ্যানেল! 

10
0

সম্প্রতি শেষ হয়েছে বিগ বস ১৯। রিয়েলিটি টিভি শো বিগ বস উনিশের বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন গৌরব খান্না। তারি জয়ের পর যেমন তিনি প্রশংসা পেয়েছেন তেমনি বহু সমালোচনার শিকার হয়েছেন তিনি। অভিনেতা 16 ডিসেম্বর তার একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। যার নাম @gauravKhanna_11 । চালু করার কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার গ্রাহক তাদের প্রিয় অভিনেতার প্রতি সমর্থন জানাতে চ্যানেলটিতে যোগ দিয়েছিলেন। তবে হঠাৎই কয়েক ঘন্টা পরেই ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। অভিনেতা তার ইনস্টাগ্রাম স্ট্রোরিতে এই লিংকটি শেয়ার করেছেন। যেখানে লেখা আছে “এই ভিডিওটি আর উপলব্ধ নেই কারণ এই ভিডিওটির সাথে যুক্ত ইউটিউব একাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।” 

AVvXsEhrYPsdqBD1amfZPNTZ3vC7bsGyAe YHNkz5M8X721ljTF6 X3663mqK03wUorOVAmA43loaUD0tYucGn6gT1u3zRy Aa4fd90aKLZ3wFQrwGgXVH673mi39j7XcqGUrRZlqOdzASef JeK1N8En7jRde1GQsOa7z07XOMyUfieupUNIaZTGk1jqbZOgMc=w380 h285

এ বিষয়টি ঘিরেই নানা জল্পনার সৃষ্টি হয়েছে। কেউ ভাবছেন ইউটিউবের বট বিরোধী ব্যবস্থাগুলির জন্য এটি হতে পারে। আবার অন্যজন বলছেন গণপ্রতিবেদনের কারণে একাউন্টটি সরিয়ে ফেলা হতে পারে। তবে গৌরব খান্না বা তার দল থেকে কেউই এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেননি।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 02, 2026