ঠাকুর পরিবারের মেয়ে সাইফ আলী খানের মা শর্মিলা। কিন্তু সইফ আলী খানের কি বাংলা সাহিত্য নিয়ে কোন আগ্রহ ছিল আগে? হঠাৎ করেই কেন তিনি বাংলা ভাষা শিখতে উদ্যত হলেন, তা নিয়ে জল্পনা চলছেই নেট পাড়ায়। তাহলে কি এবার বলিউডের নবাব পা রাখতে চলেছেন টলিউড জগতে?
গত বছরের শুরুর দিকে সাইফ আলী খানের জীবনে এক অঘটন ঘটে যায়। যার কথা সবার জানা। চুরির আঘাতে মারাত্মক আহত হন তিনি। চোখের সামনে ঐদিনের ট্রমা ভাসতে থাকে সইফের, জানিয়েছেন নিজেই।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সাইফ আলী খান জানিয়েছেন আগামী কয়েক মাস একেবারেই শুটিং থেকে দূরে থাকবেন তিনি কারণ আগামী তিন মাস ধরে বাড়িতে শিক্ষক রেখে বাংলা শিখছেন তিনি। এরপর থেকেই প্রশ্ন তাহলে কি এবার টলিউড এ পা রাখবেন বলিউড নবাব? মা ও বোনের মতো তাঁকেও কি দেখা যাবে বাংলা ছবিতে?
জানা যাচ্ছে , কোন এক বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। সেই কারণেই নাকি বাংলা শিখছেন তিনি। তবে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনো স্পষ্ট করেননি।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 02, 2026









