বেশ কয়েকদিন ধরেই বিজয়-রশ্মিকার বিয়ের খবর ছড়াচ্ছে নেটপাড়ায়। কিছুদিন আগেই নজর কেড়েছিল বিজয়-রশ্মিকার আঙুলের বড় আংটি। অনুমান করা হয়েছিল বাগদান সেরে ফেলেছেন যুগলে। তবে এরপরেই শোনা যাচ্ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হওয়ার কথা আছে তাদের।
শোনা গেছিল গত বছরের অক্টোবরে হায়দ্রাবাদে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বাগদান সেরেছেন বিজয় রশ্মিকা। চলতি বছর ফেব্রুয়ারি মাসে উদয়পুরে নাকি বসবে বিয়ের আসর। বহুদিনের এই গুঞ্জন কতটা সত্যি তা এতদিন খোলসা করেননি “ডিয়ার কমরেড” জুটি। তবে এবার মুখ খুললেন “পুষ্পা” অভিনেত্রী নিজেই। এই সমস্ত গুঞ্জনে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা ও গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় রশ্মিকাকে। সেখানেই তিনি বলেন “বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না কোনটাই বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলবো যখন সঠিক সময় আসবে আমরা সবটা জানাবো” অর্থাৎ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না অভিনেত্রী, তা স্পষ্ট করে দিলেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









