কফি উইথ করণ অর্থাৎ করন জোহরের আইকনিক টক শোতে প্রায় সমস্ত তারকাদেরই দেখা গেছে। কিন্তু কয়েকটি নাম এখনো যুক্ত হয়নি সেই লিস্টে। যার মধ্যে অন্যতম হলো বিরাট কোহলি। এবার তারই উত্তর দিলেন খোদ কারণ জোহার। সানিয়া মির্জার পডকাস্ট অর্থাৎ ইট আপ উইথ সানিয়া তে অতিথি হিসেবে অংশ নেন কারণ জোহর, সেখানেই তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন।
সানিয়া তাকে প্রশ্ন করেন কোন তারকা বারবার তার আমন্ত্রণ ফিরিয়ে দেন – এর উত্তরে করন জোহার রণবীর কাপুর এর নাম উল্লেখ করেন। তিনি বলেন ২০১৬ সালে রণবীর কাপুর এসেছিলেন, তবে পরবর্তী আর কোন সিজনেই তাকে রাজি করাতে পারেননি তিনি। এরপর সানিয়া জিজ্ঞেস করেন – কোন তারকা কফি উইথ করণের সোফায় এখনো বসেননি। তারপরই তিনি বিরাট কোহলির নাম উল্লেখ করেন। তখনই করণ উত্তর দেন- কফি উইথ করণের শো থেকে সমস্ত ক্রিকেটারদের দূরেই রাখতে চান তিনি। এর কারণ হলো হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল।
উল্লেখ্য , ২০১৯ সালে হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল কারণ জোহরের শো তে এসেছিলেন। সেই সময় তাদের কিছু কথা নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। তাদের কথাগুলি নারী বিদ্বেষী বলেও ধরে নেওয়া হয়। তাই মূলত বিতর্কের ভয়েই ক্রিকেটারদের আমন্ত্রণ জানেন না করণ জোহার।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 05, 2026









