Home Bollywood “মাটিতে পুঁতে দেব” – সলমনের পর হুমকি বি প্রাককে

“মাটিতে পুঁতে দেব” – সলমনের পর হুমকি বি প্রাককে

13
0

গত দেড় বছর ধরে ক্রমাগত সালমান খানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে লরেন্স বিষ্ণোই। এর মাঝেই মহারাষ্ট্রের রাজনীতিক বাবা সিদ্দিকি কেও খুন করে এই দলের সদস্যরা। তবে কি এবার তাদের নিশানায় পাঞ্জাবি গায়ক বি প্রাক? 

অ্যানিমাল ছবির “সারি দুনিয়া জ্বলা দেঙ্গে” কিংবা কেশরি ছবি গান “তেরি মিট্টি” এর মত একের পর এক হিট গান গেয়েছেন বি প্রাক। তার গানের প্রতিটি পংক্তিতে সুফিয়ানা আর পাঞ্জাবি সুরের মেলবন্ধন পাওয়া যায়। এবার সেই গায়ককেই হুমকি লরেন্স বিশ্নই গ্যাং-এর।

AVvXsEhB23AFPiKOQnqtHVwcDlTq 3DHHPqRgw5YCqP42iS1YOEaZLTM3mUrx36Algvo1g0uX9MtpPiy2HVn As DF7 9I5GJ97 EoEfJsYmSAYdNTkmKi6iLI14EudZvQVna CUHjUVxKu5sxJjcTzfnp4bNNYGDnBXNYHPJNwg0WvTeOhHJeSYdPNXQ0X94bE=w282 h280

৫ জানুয়ারি বি প্রাকের সহকারী দিলনূরের কাছে একটি ফোন আসে। প্রথম দিনে তিনি ফোন তোলেননি। দ্বিতীয় দিন একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। বলা হয় দশ কোটি টাকা না দিলে মাটিতে পুঁতে দেওয়া হবে গায়ককে। ইতিমধ্যেই, মোহালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর অর্জু বিশ্নোই একটি ভয়েস মেসেজ পাঠান দিলনুরের ফোনে। সেখানে বলা হয়েছে “এই বার্তাটা বি প্রাকের কাছে পাঠিয়ে দেবেন। ওঁর কাছে একটা সপ্তাহ রয়েছে আমরা ১০ কোটি টাকা চাই। সেই সঙ্গে গায়ককে অন্য কোন দেশে চলে যেতে বলুন।” মামলার তদন্ত শুরু হয়েছে।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 17, 2026