মাইকেল জ্যাকসন নামটি মানুষের মনে আজও উজ্জ্বল। মৃত্যুর বহু বছর পরও তিনি যেন সবার মনে বিরাজ করেন। মাইকেল জ্যাকসন তাঁর সময়ে বিনোদন জগতের এক পথিকৃৎ ছিলেন। তিনি কেবন তাঁর নাচ ও গানের দক্ষতার জন্যই পরিচিত ছিলেন না বরং তাঁর জনকল্যাণ মূলক কাজের জন্যও পরিচিত ছিলেন।
মাইকেল জ্যাকসনের জন্ম হয়েছিল ১৯৫৮ সালের ২৯শে আগস্ট ইন্ডিয়ানার গ্যারিতে। তাঁর শৈশব সংগীত দ্বারা ব্যাপক প্রভাবিত হয়েছিল। বছরের পর বছর ধরে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং পরে তিনি একক সংগীতে প্রবেশ করেন। তাঁর সময়ে তিনি বিভিন্ন ধরনের হিট গান প্রকাশ করেন, যা এখনো তাঁর ভক্তদের মন জয় করে আছে। তাঁর জনপ্রিয় গান গুলির মধ্যে রয়েছে “রক উইথ ইউ”, “বিট ইট”, “ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ”, “বিলি জিন” এবং “থ্রিলার”।
২০০১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার বক্তৃতার সময় জ্যাকসন একবার বলেছিলেন, “যদি তুমি এই পৃথিবীতে প্রবেশ কর এই জেনে যে, তোমাকে ভালোবাসা হচ্ছে। এবং তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও এই জেনে যে, তোমাকে ভালোবাসা হচ্ছে। তাহলে এর মধ্যে যা কিছু ঘটে তার সবকিছু মোকাবেলা করা সম্ভব।” তাঁর এই উক্তি সবার মনে দাগ কেটেছে। এই উক্তি দিয়ে বোঝানো হয়েছে ভালোবাসা একজন মানুষের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণার কাজ করে। তাঁর মতে , আপনি যখন জানতে পারবেন আপনার জীবনে ভালোবাসা আছে তখন আপনি সব ধরনের চ্যালেঞ্জ জিতে নিতে সক্ষম হবেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









