ছেলের কথায় সিদ্ধান্ত বদল
১৯৯৫ সালে “বর্ষাত” ছবির মধ্যে দিয়ে বলিউডে হাতেখড়ি হয় ববি দেওলের। তারপর থেকে পরপর অনেক ছবি যেমন “সোলজার”,”আজনবী”, “বিচ্ছু”, “গুপ্তা’ এর মতো ছবিগুলোতে কাজ করেছেন অভিনেতা। একের পর এক ছবিতে কাজ করে ভালই সাফল্য পেয়েছিলেন তিনি। তার সাথে তিনি ছিলেন তারকাসন্তান। তাই সাফল্যের শিখরে পৌঁছতে খুব বেশি বেগ সামলাতে হয়নি তাঁকে। কিন্তু একটা সময় পর তিনি আর কোন ছবির প্রস্তাব পেতেন না। দীর্ঘদিন ধরে হাতে কোন কাজ ছিল না অভিনেতা ববি দেওল এর। জানা যায় সেই সময়েই গভীর অবসাদে ভুগতে হয় ববিকে। তিনি প্রবলভাবে জড়িয়ে পড়েন মাদকের নেশায়। সেই সময়ই তার গোটা পরিবার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কর্ম জীবন যেন থমকে গেছিলো সেই পর্যন্ত এসেই। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনও সামলাতে হয় ববিকে। ধীরে ধীরে অবসর দেন নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। কিন্তু সবটা ঠিক হয় তার ছেলের জন্য। ববি দেওয়াল একটি সাক্ষাৎকারে জানান – “একদিন ছেলে আমার স্ত্রীকে বলছে , মা তুমি রোজ কাজে যাও। বাবা তো বাড়িতেই বসে থাকে। এই কথাটা শুনে সবটা বদলে গেলো।” তিনি জানান ছেলের এমন কথা শুনেই তিনি মদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
স্ত্রী এর প্রতি কৃতজ্ঞ ববি দেওল
যদিও সাফল্যের শিখরে আবারও পৌঁছে গেছেন ববি দেওল। “অ্যানিম্যাল” ছবির হাত ধরে তাঁর কর্মজীবনে আবার সাফল্যের স্বাদ ফিরে আসে। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত “দ্য ব্যাডস অফ বলিউড” সিরিজে কাজ করছেন ববি দেওল। সেখানেও তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। অভিনেতা জানান – ” মদের নেশা ভয়ংকর নেশা, এটি মস্তিষ্কের সাথে খেলা করে। আমি রোজ মদ খাচ্ছি এমন নয়। কিন্তু খাওয়ার পর যেন আমি অন্য মানুষ হয়ে যেতাম। যেই কারণে আমার বাড়ির লোকেরা আতঙ্কে থাকত।” স্ত্রী তন্যার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন – ” অন্য কেউ হলে আমার এসব ব্যবহার সহ্য করত না , তাই আমার জীবনে তন্যা মা-বাবার থেকেও গুরুত্বপূর্ণ।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 05, 2026









