রণবীর সিং-এর ধুরন্ধর ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। এখন নির্মাতারা একটি নতুন কাওয়ালী ট্র্যাক “ইশক জ্বালাকার” প্রকাশ করেছেন। গানটি প্রকাশ্যে আসার সাথে সাথেই ইউটিউবে হিট হয়ে উঠেছে। এই নতুন ট্র্যাকটি এক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে। ইতিমধ্যেই গানটি নিয়ে অনেক মন্তব্য সামনে এসেছে। শাশ্বত সচদেব এবং রোশন লালের সুরে সুর করা এই গানটি কিংবদন্তি রোশন লালের আদি কালজয়ী ক্লাসিক এর উত্তরাধিকার কে এগিয়ে নিয়ে যায়। শাশ্বত সচদেব, শাহজাদ আলী, শুভদীপ দাস চৌধুরী এবং আরমান খানের কন্ঠে গানটি প্রাণবন্ত হয়ে উঠেছে। নতুন সংস্করণে গানটি লিখেছেন বিখ্যাত গীতিকার সাহির লুধিয়ানভি এবং সমসাময়িক গীতিকার ইরশাদ কামিল।

আদিত্য ধর তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গানটির ভিডিওটি শেয়ার করে লিখেছেন”অসাধারণ একটি ট্রেইলারের পর জনপ্রিয় চাহিদা অনুযায়ী “ইশক জ্বলাকার কারওয়ান” এখন মুক্তি পেয়েছে। সারেগামা মিউজিক ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ মিউজিক ভিডিওটি দেখুন এবং সমস্ত প্রধান প্ল্যাটফর্মে অডিওটি স্ট্রিম করুন।” গানের পাশাপাশি রণবীর সিং এর পর্দায় অসাধারণ উপস্থিতি গানটির ভাইরাল গতিকে আরো বাড়িয়ে তুলেছে। একজন লিখেছেন – “বিস্ফোরক গান যা পুরো বিশ্ব ভালবাসছে।










