Home Tollywood মেয়ের প্রেমের দৃশ্যের শুটিং-এ কি অস্বস্তিতে পড়তে হয় মা’কে ? 

মেয়ের প্রেমের দৃশ্যের শুটিং-এ কি অস্বস্তিতে পড়তে হয় মা’কে ? 

6
0

সম্প্রতি “কনে দেখা আলো” ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে সাইনা চট্টোপাধ্যায়কে। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর মেয়ে সাইনা। অভিনেতা সোমরাজ মাইতির বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে। সাইনা দশম শ্রেনীর ছাত্রী। বাস্তবে নায়কের সাথে বয়সের পার্থক্য অনেকটাই। প্রেমের দৃশ্যের শুটিং করতে গিয়ে কি কোনো অস্বস্তিতে পড়তে হচ্ছে তাঁকে? 

AVvXsEi6Qhg1LoMO7MK160BINsC4eYMdglzM5IvRSB2mPK9zVX yoHZ 3cC41KmYB0wNnmxi4xjMH9x5SXNjTecBlGPA9QYu2h4O1mNTMACHHBtSA0HqP0eSFH MeYUX2MkO3j8W7 89onjbHWj8zCmyWx NRrLypsIypugAY2gdH8RpqBB Wx9mP81uat5oKAQ=w262 h253

মেয়ের সঙ্গে শুটিং ফ্লোরে অনেক সময়ই থাকেন মা সংযুক্তা চট্টোপাধ্যায়। প্রেমের দৃশ্যের শুটিং-এ কোনরকম অস্বস্তি হয় কিনা বা সেই সময় তিনিও উপস্থিত থাকেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন “আমাদের বাড়ির পাশেই ডলের (সাইনা) ধারাবাহিকের শুটিং হয়। আর তা ছাড়া আমার নিজেরও অফিস রয়েছে। তাই সারাক্ষণ আমি ওর শুটিংয়ে বসে থাকি না। আমার পক্ষে সম্ভবও না। তবে অনেক রাত অবধি শুটিং হলে বা সারারাত শুটিং হলে থাকি।” তবে এমন কোনও দৃশ্যের শুটিং হলে সেখানে তিনি নিজেই সামনে থাকতে পছন্দ করেননা বলেই জানিয়েছেন। সংযুক্তা বলেন” সে দিন রাতেও শুটিং হচ্ছিল। সেখানে ওদের জড়িয়ে ধরার দৃশ্য ছিল। আমি সোমরাজ এবং ডল দুজনকেই স্পেস দিতে চেয়েছিলাম। যাতে ওদের কোনো অস্বস্তি না হয়। তাই ফ্লোর থেকে বেরিয়ে এসেছিলাম সেই সময়ের জন্য। এই অভিষেককে দেখে বড় হয়েছে ডল। তাই সেই অসুবিধা হয়নি।” সম্প্রতি ধারাবাহিকের নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে জড়িয়ে ধরার দৃশ্য দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে সাইনাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান” প্রথমে অস্বস্তি হলেও এখন আর হয় না। সবাই আমার অস্বস্তি কাটিয়ে দিয়েছে।” সঙ্গে সাইনার মা জানান” প্রযোজনা সংস্থা ,পরিচালক এবং বাকি সকলের উপর আমার আস্থা রয়েছে। বাস্তবে তো সোমরাজ, মৈনাক সকলের সঙ্গে ডলের ভাই বোনের সম্পর্ক।”

AVvXsEjmswIQy9d6zTA2rxVpEdKYIp8SFIoH23eKVlkiN1BgUxKoxXfu5ZbgFyMbuZ8em2InpjI3cAWUK3Sh2ut2ZkJqefihi2JAUK2Fi8jJkDRJr5OeZkLL1M vgp3JB0E5gwRojid CflTL3sWXro1s7GOwo22RM8jBdL8 luySz1p7XqQlh92Rv9iRDh58U=w361 h203

Tollyworld। Edited By: Priti Karmakar

Jan 03, 2026