Home Tollywood রাজের পরিচালনায় জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী!

রাজের পরিচালনায় জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী!

7
0

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী সর্বদাই চর্চার শিখরে থেকেছেন। নজর কাড়া জুটি হলো পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর। দেব-শুভশ্রীর জুটিকে তৈরি করেছিলেন রাজ চক্রবর্তী নিজেই। অনেক সময় পর আবারো শুভশ্রীর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। রাজ চক্রবর্তীর পরিচালনায় আবারো কাজ করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা। রাজ-শুভশ্রীর বিয়ের পর পরিনীতা তে শুভশ্রীকে পরিচালক রাজ এমন ভাবে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, যা দেখে তাক লেগে গিয়েছিল দর্শকদের। এবার তবে টলিপাড়ায় কোন চমক আসতে চলেছে রাজের হাত ধরে? 

AVvXsEjpUKFdRMlMPKaBZROcqE2bZGDgR38j9FxQjA8LD2e0Ymbk8huppHOyYwA4gMOajTfl ap85nRHdKb0FO9WFN8cSd6sgiwFsB8LfxSQYzejfFUJ2O mZ7ukidZFF3swJDH0AVUfg3aVRcDdzP7JbUCHN3nIO7TP6WZRdeV8FlUDzkg1TEuerBzq26g9yeA=w598 h271

অভিনেতা অঙ্কুশের সঙ্গে পরিচালক রাজের সম্পর্ক ভালোই। কানামাছি হোক বা বলো দুগ্গা মাঈকী ছবিতে রাজের পরিচালনায় কাজ করেছেন নায়ক অঙ্কুশ। ব্যক্তিগত জীবনেও রাজ শুভশ্রীর সঙ্গে ভালোই বন্ধুত্ব তাঁর। তবে এবার পরিচালক রাজ চক্রবর্তীর ছবিতে আসছে আলাদা চমক। এবার ছবির ধরন বদলেছে। প্রায় এক ঘন্টার ছবিতে বাংলায় লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী এর মতো যেসব প্রকল্প রয়েছে , সেগুলির সমাজে কি প্রভাব, সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে গল্প। ধরা হচ্ছে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত গড়ে তুলতে সাহায্য করবে। নায়ক অঙ্কুশ এবং নায়িকা শুভশ্রী অবশ্য রাজনীতি থেকে অনেকটাই দূরে থাকেন। রাজ এই মুহূর্তে রাজ্যের শাসক দলের বিধায়ক তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কি? তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় এখন সকলেই। রাজ চক্রবর্তীর এই ছবির মুক্তি রয়েছে নন্দনেই। সেখানে ডাকা হয়েছে টলিউডের বিভিন্ন ব্যক্তিত্ব সহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 14, 2026