Home Gossip রামায়ণের জন্য মাছ মাংস ছাড়েননি রণবীর, ক্ষোভ নেটিজেনদের! 

রামায়ণের জন্য মাছ মাংস ছাড়েননি রণবীর, ক্ষোভ নেটিজেনদের! 

5
0

রণবীরের সহকারি দল জানিয়েছিল রামায়ণ ছবির জন্য রণবীর নাকি মাছ মাংস সব ত্যাগ করেছেন। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রানবির কাপুরকে মাছ খেতে এবং তা নিয়ে কথা বলতেও দেখা যাচ্ছে। এই নিয়ে নানা বিতর্ক চলছে নেট দুনিয়ায়। রণবীর কাপুর কে মিথ্যাবাদী বলে তকমা দেওয়া হচ্ছে। পুরোটাই সাজানো ঘটনা ১০০ শতাংশ মিথ্যা, এমনটাই বলছেন নেটিজেনরা। 

AVvXsEhSkSnnACO7bNZImoLvy70f30BUkxJJ4BDm3EbhJnID9S509JbDfLG 7 jAsEglPDke 1ilSKBM

সম্প্রতি, নেটফ্লিক্স এ মুক্তি পেয়েছে নতুন তথ্যচিত্র ডাইনিং উইথ দ্য কাপুরস। রাজ কাপুরের ১০০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে এই তথ্যচিত্রে উঠে এসেছে রাজ কাপুরের পরিবারের অন্দরমহলের কথা। নেটফ্লিক্স এর এই তথ্যচিত্রে দেখা গিয়েছে ডিনার টেবিলে বসে মাছ মাংস খাচ্ছেন রণবীর। এবং মাছের রেসিপি নিয়ে কথাও বলছেন তিনি। এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ। রামায়ণ ছবির টিমের তরফ থেকে জানানো হয়েছিল আমিষ ছেড়েছেন রণবীর। কিন্তু এই তথ্য চিত্রের ভিডিও সামনে আসার ফলে মিথ্যা বলে প্রচারে রয়েছেন রণবীর। যদিও এই বিষয়ে রণবীর বা রামায়ণ ছবির টিমের তরফ থেকে কিছু জানানো হয়নি।

Tollyworld। Edited By: Priti Karmakar

Nov 25, 2025