বাদশা লন্ডনের দ্য O2 এরিনায় পারফর্ম করা প্রথম ভারতীয় র্যাপার হতে চলেছেন, যেখানে তিনি ২২ মার্চ ২০২৬ তার কনসার্টটি করবেন। অনুষ্ঠানটি প্রযোজিত এবং প্রচারিত হচ্ছে টিসিও গ্রুপ দ্বারা। এছাড়াও অংশীদারিত্বে রয়েছেন টিএম ভেঞ্চারস্ এবং রক অন মিউজিক।
বাদশা বলেন The O2 তে পারফর্ম করা তার জন্য একটি মাইল ফলকের চেয়েও বেশি কিছু। বাদশা এক বিবৃতিতে বলেছেন “এটি আমার বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো একটি স্বপ্ন। দেশি হিপ হপ বিশ্ব মঞ্চে স্থান করে নিয়েছে। এটি আমাদের অনেক গর্বের বিষয়। লন্ডন এবং আমরা একসাথে ইতিহাস তৈরি করতে যাচ্ছি। ২২ মার্চ ২০২৬ এমন একটি রাত হবে যা আমরা চিরকাল মনে রাখবো।”
টিসিও গ্রুপের ব্যবস্থাপক পরিচালক নীল করিয়া বলেন “এই কনসার্টটি বিশ্বব্যাপী দক্ষিণ এশীয় সংগীতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। বাদশার নেতৃত্বে The O2 ভারতীয় সংগীতের মাত্রা উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বব্যাপী আবেদন প্রদর্শন করে। এটি প্রতিভা ,সংস্কৃতি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাদশা যে আন্দোলন গড়ে তুলেছেন তার উদযাপন।” টিএম ভেঞ্চারস্ -এর সহ প্রতিষ্ঠাতা এবং পরিচালক আলাপ গোশার বলেন “O2 এরিনায় বাদশার পরিবেশনা ভারতীয় হিপ-হপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বারবার নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এবং বিশ্বজুড়ে ভক্তদের সাথে গভীর সংযোগ স্থাপন করেছেন। এই মুহূর্তটি তার যাত্রা, সাহস এবং ভারতীয় হিপ-হপের প্রতি তার বিশ্বাসের উদযাপন। টিএম ভেঞ্চারসে আমরা এই সুযোগগুলি কাজে লাগাতে এবং আমাদের শিল্পীদের বিশ্বের বৃহত্তম মঞ্চে নিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ।” গত বছর অরিজিৎ সিং এবং দিলজিৎ দোসঞ্জ The O2 তে পারফর্ম করেছিলেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









