লাফটার সেইফ সিজন 3 তে স্প্লিটসভিলা তারকা সানি লিওন এবং নিয়া শর্মা কে স্বাগত জানাতে প্রস্তুত। যারা দুষ্টুমির সাথে রান্নাঘর কে কাঁপিয়ে রাখবেন। কৃষ্ণ অভিষেক এলভিস যাদবের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং সানি লিওনকে বাইরে যেতে বলার জন্য তাকে সাহস দেন। দেখার পালা কার আকর্ষণ হৃদয় জয় করবে এবং কে ডেট নিয়ে চলে যাবে?
অভিষেক কুমার বলেন “সানি ম্যাডাম যখন ভেতরে এলেন , তখন আমি অবাক হয়ে গেলাম। আমি কখনো কল্পনাও করিনি যে আমি তার সাথে রান্না করার বা স্ক্রিন শেয়ার করার সুযোগ পাবো। এটা আমার জন্য সত্যিই একটা বিশেষ মুহূর্ত ছিল আমি কেবল স্বাভাবিক ভাবে কথা বলেছিলাম এবং তার মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। আমার ইংরেজি হয়তো খুব একটা ভালো না তবুও কিছু হালকা পাতলা লাইন দিয়ে আমি আমার সেরাটা দিয়েছি। আমি জানিনা আমি তাকে মুগ্ধ করতে পেরেছি কিনা , তবে অভিজ্ঞতাটা এমন একটা জিনিস যা আমি অনেকদিন মনে রাখব।”
এই অনুষ্ঠানটি নিয়ে শর্মার তৃতীয় সিজনের প্রত্যাবর্তনের সূচনা করে। প্রথম এবং দ্বিতীয় সিজনের অংশ হিসেবে থাকা এই অভিনেত্রী সমস্ত তারকা কাস্টের সাথে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন। কিছু প্রিয় স্মৃতির কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন ” আজ যখন আমি এখানে ফিরে এসেছি তখন মনে হয়েছিল যেন আমি কখনো এখান থেকে যায়নি। শুটিং এবং অন্যান্য প্রজেক্টে কাজ করার সময়ও শুরুতে আমি এখানকার সাথে সংযোগ স্থাপন করতে পারিনি। কারন আমি সব সময় এই জায়গাটাকে খুব মিস করতাম। মানুষজন, অনুভূতি – আমরা যেভাবে একসাথে ফিরে আসি। লাফটার সেইফ আমার কাছে এটাই। আমি আমার বাড়ির কথা মনে করি, এই জায়গাটা আমার কাছে নিজের মতো মনে হয় ।এমন একটি জায়গা যেখানে আমি সত্যিই অন্তর্ভুক্ত। আমি যেখানেই ভ্রমণ করি বা খাবার খাই এমনকি বিমানবন্দরেও লোকেরা কাছে আসে এবং লাফটার সেইফ সম্পর্কে কথা বলে এবং তারা ঠিক কতটা ভালোবাসে, আমি আমার জীবনে অন্য কোথাও এই ধরনের সংযোগ অনুভব করিনি। এমনকি যখন আমি শো এর অংশ নই । আমার ১৫ বছরের ক্যারিয়ার জার্নি এক তরফ আর লাফটার সেফস আর এক তরফ। কখনো মনে হয় না যে আমি এর অংশ নই, এই শো আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার সৌন্দর্য এটাই। আমি তাদের সবাইকে ভালোবাসি এবং আমি সত্যিই তাদের মিস করি।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 16, 2026









