Home Gossip শীঘ্রই বিয়ে করছেন তানিয়া মিত্তল! প্রেমানন্দ জী মহারাজের কাছেই কি আশীর্বাদ নিলেন...

শীঘ্রই বিয়ে করছেন তানিয়া মিত্তল! প্রেমানন্দ জী মহারাজের কাছেই কি আশীর্বাদ নিলেন প্রথমে

5
0

বিলাসবহুল জীবনযাত্রার ফিরিস্তি দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছেন তানিয়া মিত্তল। সম্প্রতি, বিগ বসের ঘরে তাকে নানা মন্তব্য করতে শোনা যায়। বিশেষ ধরনের মিষ্টি খেতে প্রায়ই নাকি তিনি উড়ে যান দুবাইয়ে, তার চারপাশে সব সময় নাকি দেড়শ দেহরক্ষী থাকেন। এরকমই কিছু মন্তব্যের কারণে তানিয়া নেট দুনিয়ায় এখন ভাইরাল। তানিয়ার জীবনযাত্রা জানতে এখন সবাই আগ্রহী। তবে সম্প্রতি তিনি দেখা করতে গিয়েছিলেন প্রেমানন্দ জী মহারাজের কাছে। শোনা যাচ্ছে, বিয়ের আশীর্বাদ নিতেই নাকি তিনি সেখানে গিয়েছিলেন।

AVvXsEjt0k7XHcPnkcz63SS ytaoGElTA0EzxoZ8fckDuLk1NjCzA6mAn6l1Kz7XtJvjRV7bzDJJDTeCJhF2TTzNZLW072XQVB4ktv1SYCLfeAQ4K7nWocMuEmuoYJjAo7TdIekgPfmnjfn8Nz214UGHY2TGpv12nEWctE4W4R321WRLlcFgJmJXbk VqKlqXXs=w423 h238

আধ্যাত্বিক বিষয়ে কথা বলেন নেটপ্রভাবী তানিয়া। আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তানিয়া। বিগ বসের ঘরে কেমন জীবনসঙ্গী পছন্দ তা নিয়ে কথা বলেছিলেন তানিয়া। তবে কি জীবনসঙ্গী ঠিক হয়ে গিয়েছে তার? শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। 

তানিয়ার জীবনসঙ্গীকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায় সমাজ মাধ্যমে। বিভিন্ন রকম পোস্ট ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন, “তানিয়া একজন রাজনীতিবিদ কে বিয়ে করছেন”  কেউ আবার লেখেন, “অমল মল্লিকের সঙ্গে বিয়ে ঠিক হয়নি তো?” বিগ বসের ঘরে অমল মল্লিকের সঙ্গে তানিয়ার রসায়ন ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। তবে এই নিয়ে কোন মন্তব্য করেননি তাঁরা।

AVvXsEiOCA5w naq9aM3xXWcnviptFYjJo8YnMEJTPbnkh2heeKlG jpTzWatj67fpODMsIM6p8duH3wToQqdF1z3rsA onjG 5x93c HB snHTDZr2iRBKMWkA ETsE5S8S2VDXD8QUyfoHACXfPuJQO5i5KIG5 aYrIuK386yZrdd m0jqOGYKMvgOA X1gmo=w432 h242

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 05, 2026