Home Tollywood সমকামী বিয়ে সুচন্দ্রার! সমালোচনার বিরুদ্ধে টলিপাড়া

সমকামী বিয়ে সুচন্দ্রার! সমালোচনার বিরুদ্ধে টলিপাড়া

10
0

সম্প্রতি, আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। টলি অভিনেত্রীর বিরুদ্ধে উঠে এসেছে সমলিঙ্গ বিয়ে এবং সম্পর্ককে কেন্দ্র করে সমালোচনার ঝড়। তিনি নাকি পাহাড়ে গিয়ে বিয়ে করেছেন প্রেমিকাকে। এই প্রসঙ্গে কি বলছে টলিপাড়া? 

সমলিঙ্গে প্রেম বা বিয়ে আজকের দিনে নতুন কিছু নয়। ২০২২ সালে পোশাক শিল্পী অভিষেক রায় বিয়ে করেছিলেন প্রেমিক চৈতন্য শর্মাকে। চারিদিকে আরও অনেক উদাহরণ ছড়িয়ে রয়েছে। তবে এবার প্রশ্ন উঠছে টলিউড অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাটাছেঁড়া।

AVvXsEj92cVCJ4UsCUcU5JTHUlVDTQY0SbhDh WtaUTi3yNnB3VJKFN606bD izUR0cqH1oXqVTSOmcXZA2SyyyAZM3HdimBMtQT8SohNfGCo0wXe9CJKCSWKa28fRlGvvm1IUaGlvPduFsITupsV3doiti6NPg0ny8bLcZRPwxCObV4n2B4c9R aGNSs2Oe2dE=w442 h232

“সাফো ফর ইকুয়ালিটি”  সংস্থার সঙ্গে যুক্ত অভিনেত্রী  অরিজিতা। এই সংস্থা মূলত ও শুভকামি রূপান্তরকামী নারী-পুরুষ ব্যক্তিদের সমান অধিকার সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করে। সুচন্দ্রা প্রসঙ্গে অভিনেত্রী অরিজিতা বলেন “ভালোবাসার কোন লিঙ্গ থাকতে পারে না। পুরুষতান্ত্রিক সমাজে যেহেতু আমরা বাস করি ,বেশ কিছু চিরাচরিত নিয়মই দেখে এসেছি। বিয়ে হোক বা একসঙ্গে থাকা ,সেখানে লিঙ্গের ভেদাভেদ আসতে পারে না। আর তাছাড়া ওরা যদি বিয়ে করে থাকে তাতে আমার বাড়িতে তো কোন সমস্যা হচ্ছে না। যারা সম প্রেমে বিশ্বাসী তাদের সমাজে অনেক কাটখর পোড়াতে হয়, তবে সেটা একান্তই ব্যক্তিগত। এ বিষয়ে কারো কোন কথা বলা মানায় না।” অন্যদিকে সুদীপা চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। সুদীপা বলেন, “এই বিষয়ে আমার যে অনেক পড়াশোনা আছে বা ধারণা আছে তেমনটা নয়। তাই সমলিঙ্গে প্রেম কাছ থেকে দেখলে আমি দূরে থাকি। বারবার মনে হয় আমার কোন প্রশ্নই যদি সেই মানুষটির আঘাত লাগে। কিন্তু এই যে সমালোচনার ভঙ্গিমায় কথা বলা সেটা ঠিক বলে আমার মনে হয় না। আমি তো সমলিঙ্গের বিয়ে বাড়িতে আর পাঁচটা বিয়ে বাড়ির মতোই যাব, খাওয়া-দাওয়া করব। আসলে আমাদের সমাজ যেখানে দাঁড়িয়ে সেখানে এখনো আমরাও এগিয়ে যেতে পারি না। অন্যদিকে তারাও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এগিয়ে আসতে পারে না।”প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতে, “একেবারেই ব্যক্তিবিশেষে সবটা নির্ভর করে, যার যার নিজস্ব পছন্দ, ভালো লাগার উপর নির্ভর করে। নিজস্ব মতামত না চাপানো উচিত।” অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর মতে আদিম যুগ থেকে সমলিঙ্গ প্রেমের কথা হয়ে আসছে। এই যুগে এসেও যদি আবার সেই আলোচনার সম্মুখীন হতে হয় ,তাহলে সমাজে এগোচ্ছে না পিছিয়ে পড়ছে বোঝা যাচ্ছে। যদিও বিয়ে, প্রেম সবটাই রটনা বলেছেন সুচন্দ্রা।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 05, 2026