বর্তমান সময়ে স্নিকার্সের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ৫ টি কিংবদন্তি স্নিকার্স যে মুক্তির কয়েক দশক পরেও বেস্ট সেলার হিসেবে রয়ে গেছে। দেখে নেওয়া যাক সেগুলি কি কি
এয়ার জর্ডান ১: ১৯৮৫
স্নিকার্স প্রেমীদের কাছে এটি প্রথম স্থান অর্জন করেছে। ১৯৮৫ সালের আইকনিক এই স্নিকার্স, এয়ার জর্ডান ১ এর মান ও খ্যাতি রয়েছে। এটিকে আইকনিক করে তোলার পেছনে রয়েছে মাইকেল জর্ডানের হাত। মাইকেল জর্ডান তার “দ্য লাস্ট ড্যান্স” ডকুমেন্টারি তৈরির আগে এর দাম ছিল এক হাজার ডলারেরও কম অর্থাৎ ৯০ হাজার টাকা। ডকুমেন্টারি তৈরির পরে বাজার তুঙ্গে ওঠে এবং এই স্নিকার্স এখনো স্টকের বাইরে থাকে।
নাইকি এয়ার ফোর্স ১
এটি একটি উচ্চ চাহিদা সম্পন্ন স্নিকার্স যা প্রায় সব সময়ই স্টকের বাইরে থাকে। এটি সুপার লো, লো, মিড হাই এবং সুপার হাই ভেরিয়েন্ট -এ পাওয়া যায়। পছন্দের মধ্যে সাধারণ সাদা ব্লক বা রঙের স্প্ল্যাশ চাইলে নাইকি এয়ার ফোর্স ১ প্রথম পছন্দ।
অ্যাডিডাস ইয়েজি ৩৫০ ভি১
ফ্যাশনের জগত জুড়ে রয়েছে এই স্নিকার্স। ২০১৫ সালে প্রথম এই স্নিকার্স বাজারে আসে। সরল সিলুয়েট এবং নকশা এটিকে আকর্ষণীয় করে তোলে এবং অ্যাডিডাস বাজার দখল করে নেয়। আজও, আমরা শত শত নকল রং এর পণ্য দেখতে পাই যা ইয়েজির জগতে বিদ্যমান নেই , তবে এর উন্মাদনা এখনো টিকে আছে।
কনভার্স চাক টেলর অল ষ্টার
গত ১১৩ বছর ধরে এই নামটি স্নিকার্স জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯১৭ সালে কনভার্স প্রথম বাস্কেটবল জুতো তৈরি করেছিলেন, যা তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। দশক ও তারও বেশি সময় ধরে হাজার হাজার ট্রেন্ডের পরেও এটি প্রাসঙ্গিক ,বহুমুখী এবং সুপার আইকনিক হয়ে রয়েছে।
অ্যাডিডাস সুপারস্টার প্রো মডেল
১৯৭০ সালের মুক্তিপ্রাপ্ত এই স্নিকার্স কেবল আরেকটি বাস্কেটবল স্নিকার্স হিসেবে বিবেচনা করে, অ্যাডিডাস হিপ হপ নৃত্যের জগতে প্রবেশ করে এবং তারপর থেকে এটি এখনও পরিচিত হয়ে রয়েছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









