Home Bollywood সলমনের হাত ধরে ক্যাটরিনা উত্থান! 

সলমনের হাত ধরে ক্যাটরিনা উত্থান! 

5
0

এক সময় ভয়ানক পরিস্থিতি হয়েছিল অভিনেত্রীর। শুটিংয়ের প্রথম দিনেই বাদ পড়ে যান ক্যাটরিনা। তাঁকে বার বার বিপদ থেকে উদ্ধার করতেই যেন দূতের মতো আগমন হয়েছিল সলমন খানের। সলমন খান এমন এক ব্যক্তিত্ব যাঁর নাম শুনলে হয়তো কেউ কেউ কেঁদে ফেলেন ভয়ে আবার কেও কেও হয়তো জড়িয়ে ধরতে চান তাঁকে। কারণ তিনি যেমন অনেকের জীবন বাঁচিয়েছেন তেমনই অনেকের জীবন শেষও করেছেন। তাই সলমন খান এক বিতর্কিত ব্যক্তিত্ব চিরকালই। কিন্তু ক্যাটরিনা কাইফের জীবনে সলমন খান যেন দূতের মতো এসেছিলেন। 

AVvXsEh PHKHqNuOwppw4Q9Ma9sDUCBBKN w1Uf1RTscfv0SPA2Hsdos2lLy3ZwDHLZe9q2QO7JF90rLq7N03BMwRGz9oCweLbORRyxeNXLgfHCOPgrjpx S9W qPSLn8e

ক্যাটরিনা কাইফ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন মডেলিং দিয়ে। পরে তিনি সিনেমায় কাজ করার চেষ্টা করেছিলেন এবং “বুম” নামের একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা। এই ছবিতে কাজ করার পর আব্রাহামের সঙ্গে একটি ভৌতিক জ্যাঁরের ছবিতে কাজের সুযোগ পান অভিনেত্রী। কিন্তু এই ছবির শুটিংয়ের প্রথম দিনই বাদ দেওয়া হয়েছিল ক্যাটরিনা কাইফকে। এই সময় অভিনেত্রী ভেবেছিলেন সিনেমায় কাজ করা তাঁর জন্য সম্ভব নয়। সব আশা হারিয়ে হতাশ হয়ে তিনি চেয়েছিলেন স্বপ্নের শহর মুম্বই ছেড়ে চলে যেতে। এই সময় স্বপ্নের শহর যেন মন খারাপের শহরে পরিণত হয়েছিল অভিনেত্রীর কাছে। ঠিক এইসময় ক্যাটরিনার জীবনে ঈশ্বরের দূতের মতো আগমন ঘটে সলমন খানের। সলমনের বোন আলবিরা খান মারফত ক্যাটরিনার সঙ্গে আলাপ হয়েছিল ভাইজানের। এরপর ক্যাটরিনার জীবন যেন অন্য মোড় নেয়। প্রথম দেখাতেই ক্যাটরিনার কেরিয়ার বদলাতে চেয়েছিলেন সলমন। বলিউডের ভাইজান তখন অভিনেত্রীর সাথে আলাপ করিয়ে দেন ডেভিড ধাওয়ানের। সেই সময় ডেভিড ধাওয়ানের পরবর্তী সিনেমা “ম্যানে পেয়ার কিউ কিয়া”র জন্য নতুন অভিনেত্রী খোঁজা চলছিল। এরপর বাকিটা ইতিহাস। একের পর এক হিট ছবিতে অভিনয় করে নিজের জায়গা শক্ত করেছেন ক্যাটরিনা।

AVvXsEjsNOKMu Xo4HKX32bUxDBKlksoEMsOcun49Bz wD5OJ3mLAEAIYQH2 M2ailk9F7rtDYHsJIPv7i lBovwb4VkCAi0uhqjPX0TR5Z8sHHuxIUnLPtnPxCSlNMQATa zTH XbJHQ9c0IYGw7QSps C9Z0wjq Ph6ahGxYzn3BJBCXiarKun04

কিন্তু এতেই শেষ নয়। অভিনেত্রীর জীবনে আবারও আসে ঝড়। রণবীর কাপুরের সাথে সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর। এই সময়ও ক্যাটরিনা ভেবেছিলেন আর হয়তো ভালো কাজ করতে পারবেন না তিনি। কিন্তু এবারও ক্যাটরিনার উত্থানে হাত বাড়িয়ে দেন সলমন। নিয়ে আসেন “টাইগার জিন্দা হ্যায়”। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ক্যাটরিনা কাইফকে। দর্শকও পছন্দ করতে লাগলো ক্যাটরিনা আর সলমনের জুটি। ক্যাটরিনার বিয়ের পর মুক্তি পেয়েছিল “টাইগার থ্রি”। আবারও সলমন-ক্যাটরিনা জুটি দেখতে চায় অনুরাগী মহল।

Tollyworld। Edited By: Priti Karmakar

Jan 03, 2026