Home Bollywood সালমানের গলায় রুদ্রাক্ষের মালা! তবে কি এবার ধর্মে-কর্মে মন দিলেন বলিউডের ভাইজান? 

সালমানের গলায় রুদ্রাক্ষের মালা! তবে কি এবার ধর্মে-কর্মে মন দিলেন বলিউডের ভাইজান? 

11
0

ধর্ম নিয়ে কোনদিনও মুখ খুলতে দেখা যায়নি বলিউডের ভাইজানকে। তবে এবার নজর কেটেছে তাঁর রুদ্রাক্ষ’র মালা। পেশি বহুল চেহারা, সাদা টি-শার্ট সহ তার পোষ্যর সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে বলিউডের ভাইজান কে একটি রুদ্রাক্ষের মালা পরে জনসমক্ষে আসতে দেখা যাচ্ছে। আপাতত রুদ্রাক্ষের মালায় এখন মুম্বাইয়ের টক অফ দা টাউন। সালমানের এই ধর্মীয় অবতার দেখে বলি পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

জ্যোতিষ শাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রুদ্রাক্ষ অশুভ শক্তি এবং ভয় থেকে মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে সালমান খানের হাতে ফিরোজা পাথরের ব্রেসলেট দেখা যেত যা তার সিগনেচার স্টাইল এবং রক্ষাকবচ হিসেবে পরিচিত ছিল। তবে এবার একাধিক রুদ্রাক্ষের মালা পড়ে জনসমক্ষে আসতে দেখা গেল বলিউডের ভাইজানকে। কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে সালমানের উপর ক্ষুব্ধ বিষ্ণই সম্প্রদায়। লরেন্স বিষ্ণই গোষ্ঠী থেকে মিলেছে বারংবার প্রাণনাশের হুমকি। কিছুদিন আগেই সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর খুনের ঘটনায় এই আতঙ্ক আরো বেড়েছে। তবে কি এই বিপদ কাটাতেই এবার ঈশ্বরভক্তি ও আধ্যাত্মিকতার পথ বেছে নিলেন অভিনেতা? 

AVvXsEhlL44F7YqkDS0zpNqJDY0pCQllri tMbRcwAx6yPMA25lzS9WbgGSP2i5S3EcMZyZE2Nk7wt4R89of1Tok2LoYaW NZYMVC RW8i2StKRt1QfyXfOjPqB6LIP12A61VQisFNsW0n6oNdXzzD3veL2e6bMq4tVeL5annu GSDuIDAGQiadAdSHKvpl70=w460 h258

বর্তমানে ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন অভিনেতা। তবে তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার সাথে সাথেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “রুদ্রাক্ষ মহাদেবের আশীর্বাদ, আশা করি এবার সব বিপদ কেটে যাবে।” আবার অন্য একজন লিখেছেন, “জীবন যখন অনিশ্চয়তার মুখে দাঁড়ায়, তখন মানুষ ঈশ্বরের কাছেই আশ্রয় খোঁজে।” যদিও এই বিষয়টি নিয়ে সালমান বা তাঁর পরিবার থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 14, 2026