Home Television সেবিকা উষসীর সাথে জমজমাট প্রেম ঋষভ বসুর! তাহলে কি আসতে চলেছে নতুন...

সেবিকা উষসীর সাথে জমজমাট প্রেম ঋষভ বসুর! তাহলে কি আসতে চলেছে নতুন চমক? 

7
0

সম্প্রতি, একটি ছবিতে সেবিকার পোশাকে থাকা অভিনেত্রী উষসী চক্রবর্তীর সাথে দেখা যাচ্ছে ঋষভ বসুকে। তাহলে কি ঊষসীর প্রেমে পড়লেন ঋষভ? কোন ইঙ্গিত দিচ্ছে সেই ছবি? 

দুজনেই জানিয়েছেন, অনির্বাণ মল্লিকের পরিচালনায় একটি মিনি সিরিজে অভিনয় করেছেন তারা। যেখানে সেবিকার চরিত্রে দেখা যাবে উষসীকে। তিনি সেবিকার বেশে প্রেমের জালে জড়াবেন ধনী পুরুষকে। যেখানে তার বিপরীতে আছেন ঋষভ বসু। এছাড়াও রয়েছেন অঙ্গনা ভট্টাচার্য ও কথা চক্রবর্তী। ঋষভের কথায়, “পাশে তিন নারী থাকলেও আমার নজর শুধুই টাকার দিকে।”

AVvXsEh59u9QehG2HH8HiXCqfw7Waj3iuWtkfEixRhDi5QnNqlQYR1R3L84ZCDJ2LCyPStVEG9lzNB8UJfly uFZ3mvC7jQl9MB6U

বরাবর বয়সে বড় নায়িকাদের সঙ্গে গুঞ্জন সোনা গিয়েছে ঋষভের। এই প্রসঙ্গে ঋষভ বলেন, “অভিনয় জীবনের শুরুতে বিপরীতে গার্গী চৌধুরী, তারপর সোহিনী সরকার দেবলীনা দত্ত। আমার তো বরাবর বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।” অন্যদিকে উষসীর কথায় “আমার কিন্তু বয়সে কম পুরুষদের সঙ্গে বেশি প্রেম জমে, এর আগেও একাধিক অসমবয়সী সম্পর্কে জড়িয়েছি।” তিনি জানিয়েছেন , “জুন আন্টি”  হতে তিনি আর চান না। তাই এবার এক লাস্যময়ী নারী চরিত্রে দেখা দিতে চলেছেন তিনি।