ফ্যান্টাসি সিরিজ গেম অফ থ্রোনসে তার ভূমিকার মাধ্যমে অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে এমিলিয়া ক্লার্ক তার আগের বেশিরভাগ প্রকল্পের তুলনায় গতিশীলতা কতটা আলাদা ছিল তা তুলে ধরেন, তিনি বলেন “এটা অনেক বড় ব্যাপার , অন্যদের কথা জানিনা কিন্তু আমার সহকর্মীর সাথে কাজ করার সৌভাগ্য আমার কখনো হয়নি , ছেলে হওয়া ছাড়া, সে প্রেমিক হওয়া ,স্বামী হওয়া অথবা নারী হওয়া ছাড়া এটা আমার চরিত্রের সাথে সম্পর্কিত নয়। এখানে আমরা এই পৃথিবীতে মাত্র দুজন নারী এবং আমাদের মধ্যে একটা আবেগঘন ও বোনের সম্পর্ক আছে। পর্দায় এর খুব একটা দেখা যায় না এবং এটাই ছিল আমার কাজ করার একটা বড় কারণ আমি জানতাম এটা আনন্দদায়ক হবে।”
তিনি লিঙ্গ বৈষম্য সম্পর্কে বলেন “লিঙ্গ বৈষম্য কোন ভাবেই স্থির করা যায় না। এখনো বেতন বৈষম্যের একটি বড় পার্থক্য রয়েছে। তবে এটি নিশ্চিতভাবেই উন্নতির দিকে পরিবর্তিত হচ্ছে, পশ্চিমা সমাজে আমরা এখন যে বিষয়টি স্বীকার করছি তা হলো নারীরা কতটা মানসিক শ্রম করে। আমরা নারীদের তাদের কাজের জন্য স্বীকৃতি দিচ্ছি। কারণ, এটি আজকের পরিবর্তনের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে, বর্তমানে আমাদের বাড়িতে থাকা মায়ের মত। কিন্তু এখনো জীবনের অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে এটি একটি সংস্কৃতির গভীরে প্রোথিত। আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন নারীদের ক্ষমতায়িত করছি, যারা এমন একটি সংস্কৃতিতে বাস করছে যেখানে আমাদের সত্য কথা বলার সুযোগ রয়েছে কিন্তু সবার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 17, 2026









