Home Television “হুইল অফ ফরচুন” এর সঞ্চালক এবার অক্ষয় কুমার 

“হুইল অফ ফরচুন” এর সঞ্চালক এবার অক্ষয় কুমার 

13
0

হুইল অফ ফরচুন হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি গেম শো। এটি ৮ টি এমি এওয়ার্ড জিতেছে। এবার এই বিশ্বব্যাপী গেম শো হুইল অফ ফরচুনের ভারতীয় সংস্করণে সঞ্চালক হিসেবে থাকবেন অক্ষয় কুমার। যেটি সম্প্রচারিত হবে সনি টেলিভিশন ও সনি এলআইভীতে। সনি টেলিভিশন শুক্রবার ইনস্টাগ্রাম এর মাধ্যমে এটি ঘোষণা করেছে। সেখানে লেখা হয়েছে, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি গেম সো ভারতকে নমস্কার জানাচ্ছে #WheelOfFortune – @akshaykumar দ্বারা শুনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এবং সনি লিভ এ এক্সক্লুসিবলি হোস্ট করা হয়েছে।” 

AVvXsEjPPAMUlLrImgVNidZSExF9t Kpggi2EU2ZYyIy2U1cUD6TSqIcexB78dCxdmOFVH8EpfmGyUyy7f6Rfo9HtXiyN2S9ggSzJuG385GteHOthVE64AgewBgjmUpOf7B2rYtwaP7M7qLPkEmchHQodunmOuD0aSBNz9DpCD02D64SCQgkHS4qQh1krFYDlos=w416 h234

ঘোষণা করার সাথে সাথে বিভিন্ন মন্তব্য আসতে চলেছে। একজন লিখেছেন ” অবশ্যই এটি দেখব”, আরেক জনের মন্তব্য “এই গুরুজীর জন্য অপেক্ষা করতে পারছি না।” অক্ষয় কুমার কে সর্বশেষ রিয়েলিটি শো তে দেখা গিয়েছিল “খাতরন কে খিলাড়ি” এর চতুর্থ সিজনের উপস্থাপনা করতে। দীর্ঘ বিরতির পর “হুইলস অফ ফরচুনের” ভারতীয় সংস্করণে অক্ষয় কুমার টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন। যদিও এটির মুক্তির তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 02, 2026