Home Music হেনস্থার শিকার লগ্নজিতা! কি ঘটল তাঁর সাথে?

হেনস্থার শিকার লগ্নজিতা! কি ঘটল তাঁর সাথে?

13
0

শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সংগীত শিল্পী। সেখানেই তার সাথে ঘটে যায় এক দুর্ঘটনা। হেনস্থার শিকার হন গায়িকা। তাঁর কথায় ” অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটায়। এরপর সাত টা  থেকে সাত টা পঁয়তাল্লিশ পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠান চলে।প্রথম তিনটে গানের পর সুষ্ঠু ভাবে আমার সংবর্ধনাও দেওয়া হয়। সাত টা পঁয়তাল্লিশ মিনিটে আমার গানের তালিকায় থাকা সপ্তম গানটি গাওয়া শেষ হয়। অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। তখনই ঘটনাটি ঘটে।” গায়িকা জানান, দেবী চৌধুরানী ছবির জাগো মা গানটি গাওয়ার পরেই দর্শক আসন থেকে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। মেহেবুব মল্লিক নামের ওই ব্যক্তি গায়িকাকে আশ্রাব্য ভাষায় কটুক্তি করতে থাকেন বলতে থাকেন “অনেক জাগো মা হয়েছে এবার একটু সেকুলার গা”। এমনকি মারধর করতেও উদ্যত হন ওই ব্যক্তি। এই ঘটনার পরই লগ্নজিতা মঞ্চ ত্যাগ করেন। সেদিন রাতেই তিনি ভগবানপুর থানায় যান এবং সেখানে পুলিশ তাকে একটি জেনারেল ডায়েরি করতে বলায় তিনি সেটি করেন।

AVvXsEhE 5s812XPAn9plJIFatdV p3oa0 B6o2aZ6BvQq8elFtOHxoa0qJ1vq ZNeO1D1 PCiqWkBtjivEcUA1tFTPFq2ZNq8wdSzhq7U 0O8MstFsWyY 6KAce5BWUrtRYZLYUxbQTH8IcsmrxgVbAWQ5z2bGwMlgBuosE V5wfIGyvEcUwz8VX8w62WkxR4=w391 h261

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় অভিযোগ করায় জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মিতুন কুমার দে জানিয়েছেন অভিযুক্তকে খোঁজা চলছে।

Tollyworld। Edited by: Priti Karmakar 

Jan 02, 2026