
রাজকীয় শাড়ির লুকটি পূর্ণ করেছিলেন ১০০ বছরেরও বেশি পুরনো অ্যান্টিক কুন্দন পোলকি কানের দুল দিয়ে। তিনি একটি হস্ত নির্মিত স্বদেশ জাদাউ পাখির আংটিও পরে, যা সত্যিই নজরকাড়া ছিল। সবচেয়ে বিশেষ ছিল তার হাতের অলংকার বা হাত ফুল, যা ছিল তার মায়ের গয়না সংগ্রহের অন্তর্গত।তিনি হালকা মেকাপ রেখেছিলেন। গোলাপী ব্লাস ও লিপস্টিক এবং কপালে লাল টিপ দিয়ে লুকটি সম্পূর্ণ করেছিলেন নীতা।









