১১ জানুয়ারি, রবিবার লস অ্যাঞ্জেলেস এর বেভারলি হিলটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গোল্ডেন গ্লোব এর পুরস্কারপ্রদান অনুষ্ঠানটি। ২০২৬ এর এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এর পাশাপাশি উপস্থাপক লাইন আপে জুলিয়া রবার্টস, জর্জ ক্লোনি, মাইলি সাইরাস, অরল্যান্ডো ব্লুম ,পামেলা অ্যান্ডারসন, ম্যাকাওলে কুলকীন, মেলিসা ম্যাকার্থি, স্নুপ ডগ, কুইন লতিফাহ এবং অন্যান্যদের মতো হলিউডের নামিদামি তারকারা রয়েছেন। চলতি বছরের অনুষ্ঠানটি সিবিএস এ সরাসরি সম্প্রচারিত হবে এবং প্যারামাউন্ট প্লাস এ রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ইস্টার্ন টাইম পর্যন্ত সম্প্রচারিত হবে।
চলচ্চিত্রের ক্ষেত্রে গোল্ডেন গ্লোব মনোনয়নের তালিকায় ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, নয়টি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে। এরপর সেন্টিমেন্টাল ভ্যালু ৮ টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, সিনার্স সাত টি মনোনয়ন পেয়েছে, যেখানে হ্যামনেট ছয়টি মনোনয়ন পেয়েছে এবং ফ্রাঙ্কেনস্টাইন ও উইকড ফর গুড দুটিই পাঁচটি মনোনয়ন পেয়েছে। টেলিভিশন বিভাগে দ্য হোয়াইট লোটাস ছয়টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে এবং অনলি মার্ডারস ইন দা বিল্ডিং এবং সেভেরেন্স চারটি করে মনোনয়ন পেয়েছে।
২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ছবি। যেখানে তিনি এসএস রাজামৌলির বারাণসীতে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারণ এর সাথে অভিনয় করতে চলেছেন। এই ছবিতে প্রিয়াঙ্কা মন্দাকিনী, মহেশ রুদ্র এর এবং পৃথ্বীরাজ কুম্ভের চরিত্রে অভিনয় করবেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 09, 2026









