Home Bollywood ‘২৪: দা নাইট ম্যানেজার’ – অনিল কাপুর ফিরলেন জিও হটস্টারে

‘২৪: দা নাইট ম্যানেজার’ – অনিল কাপুর ফিরলেন জিও হটস্টারে

5
0

‘Voot’ এবং ‘colors’ এর ‘২৪’ শো তে অনিল কাপুরকে ২৪ ঘন্টার মধ্যে একটি হাই প্রোফাইল মামলার সমাধান করতে দেখা যেত এক সময়। সময় বদলেছে, ‘voot’ হয়ে গেছে জিও সিনেমায়। তবে অনিল কাপুর একই রয়ে গেছেন। সম্ভবত, সেই কারণেই সেই একই অভিনেতাকে নিয়ে ফিরছে এই জমজমাট অ্যাকশন থ্রিলারটি। বলিউড অভিনেতা অনিল কাপুর ‘২৪’ ধারাবাহিকের জয় সিং রাঠোর এর ভূমিকায় ফিরছেন। অভিনেতা ১০ এপ্রিল এই ঘোষণার ভিডিওটি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। প্রোমোতে অভিনেতাকে একটি সোফায় বসে একটি ব্রেকিং নিউজ দেখতে দেখা যায়। যেখানে বলা হয়েছে অনিল কাপুর জিও হটস্টারকে ২৪ ঘন্টা সময় দিয়েছেন। পরে তিনি বলেন, “আমার মনে হয় না ওরা ২৪ ঘন্টা অপেক্ষা করতে পারবে। তাই আমাকে ওদের বলে দিতে হবে।” পরে তিনি বলেন, “গুপ্তচরবৃত্তির জগৎ বদলে যেতে চলেছে। কারণ, চূড়ান্ত অ্যাকশন ‘২৪’ ফিরে এসেছে শুধুমাত্র জিও হটস্টারে।”

image 17

অনিল কাপুরকে শেষবার জিও হটস্টারে দেখা গিয়েছিল ব্রিটিশ শো দ্য নাইট ম্যানেজার এর ভারতীয় সংস্করণে। আদিত্য রায় কাপুর এবং সবিতা ধুলিপালাও অভিনীত এই সিরিজটি হিট হয়েছিল। আর যেহেতু টম হিডলস্টন অভিনীত মূল শো-টির দ্বিতীয় সিজন এই বছর এসেছে, তাই জিও হটস্টার হয়তো দ্বিতীয় সিজনটি নিয়ে শো টি ফিরিয়ে আনতে পারে। অনিল কাপুর প্রযোজিত ও অভিনীত ভারতীয় টেলিভিশন সিরিজ ‘২৪’ (২০১৩-২০১৬) ছিল জোয়েল সার্ন ও রবার্ট ককরেন নির্মিত একই নামের সমালোচকদের দ্বারা প্রশংসিত আমেরিকান স্পাই থ্রিলার সিরিজের একটি অনুষ্ঠানিক রূপান্তর। এই জনপ্রিয় শো-টিতে ৪৮ টি পর্ব রয়েছে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Apr 10, 2026