ক্যাটরিনা কইফ – ভিকি কৌশল , কিয়ারা আডবানি-সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে রাজকুমার-পত্রলেখা , পরিনীতি-রাঘব এর মত বালিপাড়ার অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিভাবক হয়েছেন ইতিমধ্যেই। এরই মাঝে সুখবর শোনালেন সোনাম কাপুর। মা হতে চলেছেন তিনি। বৃহস্পতিবার তার সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর কিছু ছবি পোস্ট করেছেন সোনাম। ছবিগুলিতে স্পষ্ট তার বেবিবাম্প। ক্যাপশনে লিখেছেন “MOTHER”।
২০১৮ সালে আনন্দ আহুজাকে পাঞ্জাবি মতে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর অর্থাৎ ২০২২ সালে তিনি প্রথম বারের জন্য মা হন। সোনাম তাঁর পুত্র সন্তানের নাম রেখেছিলেন বায়ু। বায়ুর জন্মের তিন বছরের মাথায় আবারও মা হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির “সাওয়ারিয়া” ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সোনাম। সেই সময় বলিউডে দাপিয়ে রাজত্ব করলেও বর্তমানে তিনি ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত। এখন তিনি মূলত আমেরিকাতে থাকেন।
Tollyworld। Edited By: Priti Karmakar
Jan 02, 2026









