২০২৬ সালে একাধিক ছবির ঘোষনা করেছেন প্রযোজক তথা অভিনেতা দেব। এমনকি ২০২৭ এর ক্রিসমাসের ছবিও ঘোষণা হয়ে গিয়েছে তার। এর মধ্যেই কি তবে আভাস মিলল আবার একটা নতুন কাজের ? আসতে চলেছে “বুনো হাঁস ২” ?
দেব অনিরুদ্ধ জুটি আমরা আগেও দেখেছি। তারা দুজনে ভালো বন্ধু। আগামী বছরে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে হাত মেলাচ্ছেন নায়ক দেব?
পরিচালকের কথায় “এখন থেকে বলা খুব মুশকিল। দুটো বাংলা ছবির চিত্রনাট্য লিখছি। তাছাড়া আমি তো দেবের সঙ্গে কাজ করতে চাই। খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আশা করছি ভালো চিত্রনাট্য পেলে দেব না করবে না। আমার প্রশ্ন দেব কি বুনো হাঁস ২ ছবি করতে চাই?” ২০১৪ সালে মুক্তি পেয়েছিল বুনোহাঁস মাঝে কেটেছে প্রায় ১২ বছর। অন্যদিকে, মুম্বাইয়ে চুটিয়ে কাজ করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। তাদেরকে আবারো বড় পর্দায় দেখা যাবে কিনা সেটাই দেখার।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 15, 2026









