কখনো তাইল্যান্ডের সৈকতে, আবার কখনো পাহাড়ে ঘুরছেন অভিনেত্রী নবনীতা দাস। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় ঘোরার ছবি তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকদিন ধরেই ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাকে। অভিনয় থেকে দূরে থাকতে দেখা যাচ্ছে বেশিরভাগ সময়। তবে কি বিয়ের মরশুমে অন্য কোন পরিকল্পনা করছেন নায়িকা ?
টলিপাড়ায় চলছে, বিয়ের মরশুম। সেই বিষয়ে কোন পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করলে অভিনেত্রী জানান, “জানতাম সব কথার মাঝে বিয়ের কথা আসবে। না, একেবারেই সেসব কিছু ভাবছি না। আসলে এখন আমি কোন ক্ষেত্রে যদি এগিয়ে যাই, তারপরে আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি। তাই বিয়ে নিয়ে আপাতত কথা না বলাই ভালো।” অভিনয় থেকেও বেশ কয়েক দিন দূরে রয়েছেন অভিনেত্রী। ছোট পর্দায় না ফেরার নিয়ে কি বললেন তিনি? তাঁর কথায় “আমি এখন কিছুদিন নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি দূরে থাকার। বেঁচে কাজ করতে চাইছি আর তাছাড়া বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে মিলে আমাদের একটা ব্যবসা আছে। সেই কাজে আমাকে যাতায়াত করতে হয়। অন্যান্য কাজে মন দিচ্ছি আমি তা বলে অভিনয় যে একেবারেই করব না সে কথা বলছি না কারণ ভালো কাজ এলে কেন করব না ?”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 17, 2026









