টলিপাড়ায় ত্রিকোণ প্রেমের গল্প নতুন নয়। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস চলতেই থাকে। টলিপাড়ায় কার সঙ্গে সমীকরণ কখন যে বদলে যায় তা বোঝা খুব কঠিন। এবার প্রেমিককে ভুলে ধারাবাহিকের নায়ককে মন দিয়েছেন আলোচিত অভিনেত্রী। তবে এই ঘটনা ঘটালো কোন অভিনেত্রী?
সম্প্রতি, টলিপাড়ায় নতুন ধারাবাহিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নাকি নতুন প্রেমও শুরু হয়েছে, এমনটাই গুঞ্জন। পুরনো প্রেমিককে ভুলে নতুন নায়কে মন মজল নায়িকার? অন্যদিকে নিজের প্রেমিকের সঙ্গে নানা ধরনের ছবি আগেই ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। গুঞ্জন, শটের ফাঁকে অনেকক্ষণ একসঙ্গে সময় কাটাচ্ছেন ধারাবাহিকের নায়কের সাথে।

সমাজ মাধ্যমে রয়েছে প্রেমিকের সঙ্গে নিজের মাখোমাখো ছবি। তার ওপর ধারাবাহিকের নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা দেখে প্রশ্ন তুলছেন অনেকেই। ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অনেক নায়ক-নায়িকায়। তবে এই সম্পর্কের কথা এখনই প্রকাশ্যে আনতে নারাজ অভিনেত্রী। এবার এই সম্পর্ক টিকবে, নাকি ধারাবাহিক শেষ হলে উবে যাবে, তা দেখার!
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 06, 2026









