বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজপাল যাদব। কোটি টাকার ঋণের মামলায় জড়িত হয়ে পড়েছেন তিনি। কোটি টাকা শোধ করতে না পারায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তিহার জেলে। এবার অভিযোগ উঠল অভিনেতা নাকি তার শোধই করতে চান না, এছাড়াও নাকি অভিনেতার মাথায় রয়েছে আরো অনেক ঋণের বোঝা।

গত কয়েকদিন ধরে চর্চায় থাকা রাজপাল যাদবকে কোটি কোটি টাকার ঋণ শোধ করতে না পারায় তিহার জেলে বন্দী করা হয়েছে। তাঁর এহেন কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ সহ তাঁর সহকর্মীরা। তবে এর মধ্যেই একগুচ্ছ অভিযোগ উঠেছে রাজপাল এর বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বলেছেন কমল আর খান। তাঁর কথায় শহরের আরো এক জায়গায় ৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে রাজপাল যাদবের। নিজের সমাজ মাধ্যমে কমল আর খান লিখেছেন, “শুধু তো রাজপাল নয়। তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। কিন্তু তাঁকে কেন আটক করা হলো না? কারণ রাজপালের স্ত্রীর হয়ে আমার এক বন্ধু দেড় কোটি টাকা শোধ করেছেন। আমার বন্ধু বলেছেন, রাজপাল আসলে ওঁর কোটি টাকার ঋণ শোধই করতে চান না।” এই সমস্ত ঘটনার পরেও ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়েছেন কমল আর খান। রাজপালের স্ত্রীকে বলেছেন, তাঁর অফিস এসে যেন মোটা অংকের চেক নিয়ে যান। এইসব অভিযোগ ছাড়াও অভিনেতার বিরুদ্ধে উঠে এসেছে আরো এক নতুন তথ্য। উত্তরপ্রদেশে অভিনেতার নাকি আরো একটি বাড়ি রয়েছে , যেটি ব্যাংক থেকে তালা বন্ধ করা হয়েছে ইতিমধ্যেই। শোনা গিয়েছে, সেই বাড়িটি কেনার সময় ১১ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। সেই ঋণ এখনো শোধ করেননি।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 12 , 2026









