সম্প্রতি, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনেত্রীর ভিডিও এবং ছবি নিয়ে সমাজ মাধ্যমে অশ্লীল মন্তব্য করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ জানাতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। সমাজ মাধ্যমে ‘Manchu Dada New’ নামের একটি অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর ভিডিও এবং ছবি পোস্ট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর বিরুদ্ধেই অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি , একটি অনুষ্ঠানে শ্রাবন্তীর নাচ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও এবং ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। সম্মানহানিরও অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী। ‘Manchu Dada New’ নামের এই ফেসবুক পেজে অভিনেত্রীর ছবি ও ভিডিও পোস্ট করা হচ্ছে। সেই পোস্টে নানা রকম অশ্লীল ও বডি শেমিং মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। অভিনেত্রীকে কটাক্ষ করে সমাজ মাধ্যমের ওই অ্যাকাউন্ট থেকে একটি মন্তব্য করা হয়েছে যেখানে বলা হয়েছে, “টলিউড ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকারা নাচ , গান করতে পারেন না। কারণ, টাকা কম পায়। টাকা যেদিন বাড়বে সেদিন সব বদলে যাবে।” তাই এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের জন্য আবেদন জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী।
বেশ কিছুদিন ধরে গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়েও একাধিক মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার জেরে তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা জানিয়েছেন। এবার অভিনেত্রী শ্রাবন্তী দারস্থ হলেন সাইবার ক্রাইম শাখার। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, একটি অনুষ্ঠানে তার পারফর্ম করা নিয়ে লোকজন ভুলভাল কমেন্ট করছেন। এমনকি তার ওজন বাড়ানো নিয়েও কমেন্ট আসছে তাঁর কাছে। তবে তিনি জানিয়েছেন, ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজের চরিত্রটির জন্যই তিনি ওজন বাড়িয়েছেন। এবং সেই শুটিং চলাকালীন ওই অনুষ্ঠানে পারফর্ম করার অফার আসে।

Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 28 , 2026









