Home Bollywood টাইগার শ্রফের নাম ‘টাইগার’ হওয়ার কারণ কি জানেন?

টাইগার শ্রফের নাম ‘টাইগার’ হওয়ার কারণ কি জানেন?

17
0

টাইগার শ্রফের ৩৬ তম জন্মদিনে জেনে নেওয়া যাক তার নামের ইতিহাস। কেনো তাকে ‘টাইগার শ্রফ’ নাম দেওয়া হয়েছিল তা হয়তো অনেকেই জানেন না। আজ, অর্থাৎ ২ মার্চ ২০২৬ টাইগার শ্রফের ৩৬ তম জন্মদিন। জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ তার মার্শাল আর্ট দক্ষতা এবং অনবদ্য নৃত্যের জন্য পরিচিত। কিন্তু জ্যাকি-পুত্রের নাম ‘টাইগার’ হওয়ার কারণ কি জানেন? এর পেছনে রয়েছে একটি মজার গল্প। আসুন জেনে নেওয়া যাক

image 10

সম্প্রতি , এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ কে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে তার নাম ‘টাইগার’ রাখা হলো। সেখানেই ‘হিরোপান্তি’ অভিনেতা জানিয়েছেন, ছোটবেলায় তিনি নাকি মানুষকে কামড়ে দিতেন, সে কারণেই তার এমন নাম রাখা হয়েছিল। তাঁর কথায় , “বাচপন মে ম্যায় লোগো কো কাটতা থা” তবে তাকে এটি ভালোবেসে ডাকা হতো বলেও তিনি জানিয়েছেন। অভিনেতা বলেন, “আমার নাম ছিল জয় হেমন্ত , আমার বাবার নাম জয় কিষান। এবং তিনি চলচ্চিত্রে ‘জ্যাকি’ হয়েছিলেন। আমার বাবার ভাইয়ের নাম, আমার চাচা, হেমন্ত। তাই আমার পুরো নাম জয় হেমন্ত শ্রফ। কিন্তু ছোটবেলা থেকেই সবাই আমাকে ‘টাইগার’ বলে ডাকত এবং এটি রয়ে গেছিল। আমি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের জন্যও আমার নাম পরিবর্তন করেছি।” এছাড়াও তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তার নাম শুনে কি কখনো কোন অদ্ভুত বা মজার প্রতিক্রিয়া তিনি পেয়েছেন? তখন টাইগার শ্রফ উত্তর দিয়েছিলেন, “মানুষ আমার দিকে বেশ অদ্ভুত ভাবে তাকায়।”

টাইগার শ্রফ কে শেষ দেখা গিয়েছিল ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘি ৪’ ছবিতে। যেখানে সঞ্জয় দত্ত, হরনাজ সান্ধু , সোনম বাজওয়া এবং শ্রেয়স তালপাদে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন হর্স।এটি দর্শকদের কাছ থেকে বেশ প্রতিক্রিয়া পেয়েছিল। ‘বাঘি ৪’ প্রাইম ভিডিওতে স্ট্রিমিং এর জন্য উপলব্ধ।

Tollyworld। Edited by: Priti Karmakar

Mar 02 , 2026