সম্প্রতি , আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজপাল যাদব। অভিনেতার ৯ কোটি টাকার চেক বাউন্স মামলা নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সবার নজর শুনানির দিকে। অভিনেতা রাজপাল যাদবের মামলায় দিল্লির একটি আদালত পরবর্তী শুনানির সময় জানিয়েছে ১৮ মার্চ। উল্লেখ্য , আদালত পূর্বে রাজপাল যাদবকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। মামলায় প্রায় ৭৫ লক্ষ টাকা জমা দেওয়ার কারণে আদালত এই ছাড় দিয়েছিল। তাছাড়া রাজপাল যাদবকে তার ভাগ্নির বিবাহের কথা বিবেচনা করে আদালত তাকে সাময়িক ছাড় দিয়েছিল, যাতে তিনি এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ১৮ মার্চের শুনানি মামলার ভবিষ্যৎ পথ নির্ধারণ করতে পারে। গত শুনানির সময় আদালত জানিয়েছিল যে, রাজপাল যাদব পরবর্তী তারিখে ব্যক্তিগতভাবে হাজির হতে পারেন অথবা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন। তবে সূত্রের খবর, রাজপাল যাদব এবার ব্যক্তিগতভাবে হাজির হতে পারেন। এই শুনানির সময় অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় তাঁর পক্ষে যুক্তি উপস্থাপন করবেন। জানা গেছে, যে এবার তিনি মামলার শুনানি যথার্থতার ভিত্তিতে করার চেষ্টা করবেন। যাতে পরে আদালত পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

সম্প্রতি, রাজপাল যাদব এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। তাতে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, কিভাবে পাঁচ কোটি টাকা সময়ের সাথে সাথে প্রায় নয় কোটি টাকায় পৌঁছেছে। সংবাদ সম্মেলনে রাজপাল বলেন, যে এটি কোন ঋণ নয় বরং ছবিতে একটি বিনিয়োগ ছিল। এই মামলায় ১৮ মার্চের শুনানি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, কারণ সেদিন আদালতে উভয় পক্ষের উপস্থাপিত যুক্তি আইনি প্রক্রিয়ার গতিপথ নির্ধারণ করতে পারে।
আইএমডিবি অনুসারে, রাজপাল যাদবের ২০২৬ সালে একটি ব্যস্ত কর্মসূচি রয়েছে। তিনি বর্তমানে প্রযোজনাধীন বেশ কয়েকটি হাই-প্রোফাইল প্রকল্পের অংশ। তাঁর আসন্ন সিনেমা গুলির মধ্যে রয়েছে আহমেদ খান পরিচালিত কমেডি থ্রিলার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শন পরিচালিত কমিডি থ্রিলার ‘ভূত বাংলা’ তিনি আসন্ন সিনেমা ‘হৈওয়ান’ এবং দুটি ওয়েব সিরিজেও থাকবেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 10, 2026









