রণবীর সিং অভিনীত আদিত্য ধরের এই স্পাই থ্রিলারটি ১৯ মার্চ মুক্তির সময়কালে শুধুমাত্র ভারতে পেইড প্রিভিউ এর মাধ্যমে ৩৫ কোটি রুপি আয় করবে বলে অনুমান করা যাচ্ছে। রণবীর সিং অভিনীত আদিত্য ধরের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’ এর টিকিট বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। ছবিটি মুক্তির আর মাত্র ৯ দিন বাকি। ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ, বৃহস্পতিবার। প্রিভিউ শো এর অগ্রিম বুকিং শনিবার সকালে শুরু হয়েছে। সেই সাথে দীর্ঘ প্রতীক্ষিত ট্রেলারও মুক্তি পেয়েছে। প্রথম ২৪ ঘন্টার মধ্যে ১ লক্ষেরও বেশি টিকিট এবং প্রথম দুই দিনের মধ্যে ২ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে এই ছবির। এরপর সোমবার পেইড প্রিভিউ শো থেকে বিক্রি হওয়ার পর উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। সেদিন আরো ৭২ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং পেইড প্রিভিউএর অগ্রিম বিক্রয়ের মাধ্যমে আরো ৩.৩ কোটি টাকা আয় হয়েছে। ভারতে বিক্রি হওয়া মোট টিকিটের সংখ্যা এখন ২.৮ লক্ষ। স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, ভারতে ধুরন্ধর ২ এর পেইড প্রিভিউ থেকে মোট আয় এখন ১৫.৬৪ কোটি টাকা। ব্লক বুকিং এর সাথে মিলিত হলে এই সংখ্যা ২১.১৯ কোটি টাকায় পৌঁছায়। ২০২৫ সালের সুজিতের তেলেগু গ্যাংস্টার ছবি দে কল হিম ওজি এর সবচেয়ে বড় ভারতীয় প্রিমিয়ারের রেকর্ড ভেঙে ফেলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে যেখানে পবন কল্যাণ অভিনীত এই ছবি শুধুমাত্র পেইড প্রিভিউ থেকে ২৫ কোটি টাকা আয় করেছিল। সেই তুলনায় বর্তমান গতিপথ বিবেচনা করলে মুক্তির সময় পর্যন্ত ধূরন্ধর ২ তার পেইড প্রিভিউ থেকে ৩৫ কোটি টাকারও বেশি আয় করতে পারে।

গত ডিসেম্বরে সিনেমা হলে মুক্তি পাওয়া প্রথম অংশের বিপরীতে ধুরন্ধর ২ দক্ষিণ ভারতীয় বাজারের জন্য ডাবিং এর মাধ্যমে কৌশলগতভাবে স্থান পেয়েছে। তবে ঐ রাজ্যগুলিতে সরকার নিয়ন্ত্রিত মূল্য নির্ধারণের কারণে চেন্নাইয়ের AGS সিনেমাসে পার্ল বিভাগে ছবিটির টিকিটের দাম ৫৯ টাকারও কম। অন্যদিকে , INOX , CINEPOLIS এবং PVR এর মত শীর্ষস্থানীয় সিনেমা চেইনগুলি ধুরন্ধর ২ এর পেইড প্রিভিউ এর মাধ্যমে নতুন প্রিমিয়ার বিভাগ চালু করেছে। ভারত জুড়ে এই শোগুলির টিকিটের সর্বোচ্চ মূল্য হল রিক্লাইনার প্রাইম বিভাগে ১০.১৫ টায় মুম্বাইয়ের বোরিভালির স্কাই সিটি মলে INOX মেগাপ্লেক্স এ ইনসিগনিয়া শোতে ৩,১০০ টাকা। আশ্চর্যজনকভাবে এই বিভাগটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 10, 2026









